শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস দূর করবেন যেভাবে

নবীন নিউজ ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ১১:১২ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কথায় কথায় দাঁত দিয়ে নখ কাটেন, এমন লোকের সংখ্যা প্রচুর। নখ হাতে না থাকলেও দেখা যায়, হঠাৎ করেই নখের চামড়া কাটছেন দাঁত দিয়ে। সুযোগ পেলেই নখ মুখে পুরে কামড়াতে থাকেন অনেকেই। বিরক্তি ভাব, একঘেয়েমি, মানসিক উদ্বেগ বা খুব মনোযোগী হয়ে কাজ করার সময় অজান্তেই নখ দাঁতের কাছে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস সাময়িকভাবে তৃপ্তি দিলেও শরীরের জন্য তা একেবারেই ভালো নয়।

বয়স নির্বিশেষে দাঁত দিয়ে নখ কাটার বদভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ওনিকোফেজিয়া। এটি একটি মানসিক সমস্যা। ছোটবেলা থেকে শুরু হওয়া এই বদভ্যাস বড় হয়েও অনেকেই ছাড়তে পারেন না।

এই বদভ্যাস দূর করতে করণীয়-

১. নখ বড় থাকলেই দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা বৃদ্ধি পায়। তাই নখ ছোট করে কাটুন। বড় নখে ময়লাও বেশি জমে। ছোট নখ হলে সে ভয় থাকে না।


২. নখে নেলপালিশ পরে থাকুন। তাহলে দাঁত দিয়ে নখ কাটতে গেলেই নেলপালিশের তিক্ত স্বাদ পেয়ে সেই কাজ থেকে বিরত থাকবেন।

৩. নখে মাঝেমাঝে ম্যানিকিয়োর করান। অতি যত্নে গড়ে তোলা নখ দাঁত দিয়ে কেটে ফেলার আগে আপনি নিজেই দু’বার ভাববেন।

৪. অন্যমনস্ক থাকলে দাঁত দিয়ে নখ কাটার মতো কয়েকটি বদভ্যাসের জন্ম হয়। মন সচেতন রাখুন। এটা একটা দীর্ঘ অভ্যাসের ব্যাপার। অসম্ভব কিছু নয়। অভ্যাস বদলাতে সময় লাগে। তবে ধৈর্য ধরে তা মেনে চললে সফল হবেন।

৫. দাঁত দিয়ে নখ কাটার নেপথ্যে একটি কারণ হল কোনও কারণে তৈরি হওয়া মানসিক চাপ বা উদ্বেগ। মানসিক চাপ কমাতে ধ্যান, প্রাণায়াম, যোগাসন করুন। এতে শরীর ও মন দুই-ই ভালো থাকবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন