বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

নবীন নিউজ ডেস্ক ০৭ মে ২০২৪ ১২:৫৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে মঙ্গলবার (৭ মে) মাঠে নামবে টাইগাররা। আর এই ম্যাচে জিতলে সিরিজ জয় নিশ্চিত করবে নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশ জিতেছে রানতাড়া করে। সে রানতাড়াও যে খুব সাবলীল হয়েছে তাও নয়। প্রথম দুই ম্যাচেই বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন দুই নির্ভরযোগ্য তারকা লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও টাইগার ব্যাটারদের ধীরগতির ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। 

ম্যাচের আগের দিন গতকাল টাইগারদের সহকারী কোচ নিক পোথাস অবশ্য জানালেন প্রথমদিকে চ্যালেঞ্জিংয়ের কথা, ‘উইকেট ভালো, তবে প্রথম ১০ ওভার দুই দলই সংগ্রাম করছে। প্রথম ১০ ওভার চ্যালেঞ্জিং, মোটেও সহজ নয়। বোলিংও ভালো হচ্ছে। জিম্বাবুয়ের ২ জন কোয়ালিটি নতুন বলের বোলার আছে। আমার মনে হয় তাদের বিপক্ষে আমাদের ছেলেরা ভালোই করেছে। উইকেট দেখে যতটা সহজ মনে হচ্ছে, শুরুর দিকে আসলে মোটেও ততটা সহজ নয়।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পরই পরীক্ষা নিরীক্ষা চালাবে বাংলাদেশ দাবি পোথাসের, ‘এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, ছেলেরা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সিরিজ মানেই আপনাকে জেতার জন্য খেলতে হবে। এক্সপেরিমেন্টের আগে ভালো খেলতে হবে। সিরিজ জয়ের পর পরীক্ষানিরীক্ষার আশ্রয় নেওয়া যেতে পারে। এখন যদি আমরা পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে ম্যাচ হেরে যাই তাহলে তা বুমেরাং হয়ে যাবে।’  

পরের অংশেই আবার জানালেন সাংবাদিকদের নিয়েও ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের, ‘জিম্বাবুয়ের কাছে হেরে গেলে আপনারা কী লেখালেখি করবেন? আবার আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে জিতি, তখনই বা কী লিখছেন? আপনাদের প্রত্যাশার কথাও আমাদের ভাবতে হয়। সেই সাথে বিশ্বকাপের প্রস্তুতিও।’

বিশ্বকাপের উইকেট প্রসঙ্গে পোথাস বলেন, ‘যুক্তরাষ্ট্রের উইকেট এখানকার মতো হবে না। আমরা ভালো উইকেটে খেলব। এই উইকেটগুলও ভালো তবে শুরুতে বোলারদের সহায়তা দিচ্ছে। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বের সেরা ক্রিকেটাররা দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেয়। সেদিক থেকে ছেলেরা ভালো করছে।’

সিরিজ জয়ের এই ম্যাচেও বাংলাদেশ দলে পরিবর্তন আসার সুযোগ কম। অন্তত কোচ নিক পোথাসের বক্তব্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। অবশ্য বোলিং লাইনআপের দাপুটে পারফর্ম্যান্সে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই। তবে ব্যাট হাতে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিক কেমন করেন, তার প্রতিচ্ছবিও খুব একটা ভালোভাবে দেখা যায়নি। 

সিরিজের তৃতীয় ম্যাচে এসে দেশি ব্যাটারদের কাছ থেকে টি-টোয়েন্টিসুলভ বিগ হিটিং দেখা যাবে কিনা, তাইই বড় প্রশ্ন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ