মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বাংলাদেশের সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন রাজা

নবীন নিউজ ডেস্ক ০২ মে ২০২৪ ০৪:৫১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

একদিন পরই চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা। 

গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছে অনেকে। ধারণা করা হচ্ছে, বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি।

এর আগে কোকাকোলা বর্জন করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে। অবশ্য পর্তুগিজ তারকা এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে।

এদিকে, জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে হলেও সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি সিকান্দার রাজা। পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে, এরপর খেলে চলেছেন দেশটির হয়ে। বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন রাজা। 

প্রথম ম্যাচের আগের দিন আজ সাগরিকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন রাজা, 'আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।'

রাজা আরও বলেন, 'জানি না আবারো বাংলাদেশে আসব কি না। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইব আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।'

প্রসঙ্গত, প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর কোকাকোলা কাণ্ডে তুলকালাম কোমল পানীয়ের ব্যবসা। পর্তুগিজ অধিনায়কের ওই কাণ্ডের পর কোকাকোলার শেয়ারবাজারে ধস নামে। পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান ইতালির মানুয়েল লুকাতেল্লি। আর ফরাসি মিডফিল্ডার পল পগবা সরান বিখ্যাত বিয়ার ব্র্যান্ড হেইনিকেনের একটি বোতল। রোনালদোর ওই আহ্বানে প্রাথমিকভাবে আধা ঘণ্টায় ইউরোর শেয়ারবাজারে ১.৬ শতাংশ দাম কমে গিয়েছিল কোকাকোলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৪ হাজার কোটি টাকা। লুকাতেল্লিও একই কাজ করার পর ইউরোর স্পনসর কোকাকোলা বেশ বিপদে পড়ে গেছে।

স্পনসর কোম্পানিকে বাঁচাতে এবার তাই মাঠে নামল উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইউরোর আয়োজক এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, স্পনসরদের সঙ্গে করা চুক্তি সম্মান করতে হবে। এখন থেকে কোকের বোতল সরিয়ে রাখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তি পেতে হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ