নবীন নিউজ, ডেস্ক ১৭ এপ্রিল ২০২৪ ০৫:২৭ পি.এম
৯০ এর দশকের পাকিস্তানের প্রথম সারির স্পিনারদের তালিকায় সবার উপরে ছিলেন লেগ স্পিনার "মোস্তাক আহমেদ"। ছিলেন ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। পাকিস্তানের হয়ে খেলোয়াড়ি জীবনে ৫২ টি টেস্ট এবং ১৪৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন মোট ৩৪৬ টি উইকেট।
পাশাপাশি লিস্ট এ ক্যারিয়ারেও ছিলেন ৪৬১ উইকেটের মালিক। সব মিলিয়ে তৎকালীন সময় পাকিস্তান দলে ৫ ফুট ৪ ইঞ্চির এই খেলোয়াড় তার বোলিং জাদু এবং দ্রুত ফিল্ডিং করার দক্ষতা দেখিয়ে পরিচিতি পেয়েছিলেন "মুশি ভাই" নামে। "মোস্তাক আহমেদ" আন্তজার্তিক ক্রিকেটে কোচ হিসেবে অভিষিক্ত হন ২০০৮ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে।
টানা ৬ বছর তিনি কোচিং করান ইংল্যান্ডের স্পিনারদের৷ পরবর্তীতে ২০১৪ সালে নিজ দেশ পাকিস্থানের বোলিং কনসালটেন্ট হিসেবে নিযুক্ত হন তিনি। ২ বছর এই দায়িত্ব পালন শেষ করে ২০১৮ সালে ওয়েস্টইন্ডিজ জাতীয় দলের স্পিন বোলারদের কোচিং করানোর দায়িত্ব পান "মোস্তাক আহমেদ" ২০১৯ সালে সেই চুক্তি শেষে ২০২০ সালে আবার পুনরায় পি.সি.বি (পাকিস্থান ক্রিকেট বোর্ড)তাকে জাতীয় দলে ফিরিয়ে আনে স্পিন বোলিং কোচ হিসেবে।
২০২২ সাল অব্দি পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেন "মুশি ভাই"। এরপর অবশ্য কোনো দেশের জাতীয় দলে কাজ করার সুযোগ না হলেও নিয়মিত ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে স্পিনারদের নিয়ে কাজ করেছেন তিনি। সফল খেলোয়াড়ি জীবনের পাশাপাশি প্রসিদ্ধ কোচিং ক্যারিয়ারের ঝুলি নিয়ে "মোস্তাক আহমেদ" এবার আসছেন বাংলাদেশের ডাগ আউটে।
২০২৪ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের স্পিনারদের তুলে দিচ্ছেন এই বর্ষিয়ান লেগ স্পিনারের হাতে৷ এবার দেখার পালা সাকিব, নাসুম, তাইজুল, শেখ মাহাদীরা কতটা শিখতে পারেন তার থেকে।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ