নবীন নিউজ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ০৩:৫৫ পি.এম
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের শেষ ম্যাচটিও কাটল হতাশায়। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি নিগার সুলতানা জ্যোতিরা হারলেন ৭৭ রানের বড় ব্যবধানে। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
বৃহস্পতিবার(৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১১ বল বাকি থাকতেই ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে এই ম্যাচেও চেনা ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪ রানের মাথায় মুর্শিদা খাতুনের উইকেট হারানোর পর বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ১৭ রানে। ১০ রান করে ফেরেন রিতু মনি। তৃতীয় ব্যাটার হিসেবে আর ২ রান যোগ হতেই তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন স্বর্ণা আক্তার। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় দলীয় ৩৩ রানের মাথায়। ব্যক্তিগত ১২ রান করে ফেরেন ওপেনার দিলারা আক্তার।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ৫৩ রান তুলতেই আরও ৫ উইকেট হারায় টাইগ্রেসরা। একে একে ফিরে যান রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, শরিফা খাতুন, নাহিদা আকতার ও মারুফা আকতার। তবে দশম উইকেটে বাংলাদেশের হারের ব্যবধান কমান সাতে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শেষ ব্যাটার ফাহিমা তৃষ্ণা। ২৫ রানের জুটি গড়ে দলকে এই দুজন নিয়ে যান ৭৮ রান পর্যন্ত। দশম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির ঘটনা।
এর আগে, প্রথমে ব্যাটিং করে পুরো সফরের ধারা বজায় রেখেই দাপট দেখায় অস্ট্রেলিয়া। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ৭১ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে অজে মেয়েরা তোলে ১৫৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান আসে অ্যালিসা হিলির ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩* রান করেন তাহিলা ম্যাকগ্রা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান নাহিদা আকতার। যদিও ৪ ওভারে তাকে খরচ করতে হয়েছে ৩১ রান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছেন রাবেয়া খান।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ