মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জামায়াত বাদ, ভোটের মাঠে সঙ্গে কাকে চায় বিএনপি?

নবীন নিউজ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:২১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আগামী সংসদ নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে, এখনও সে সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বললেন, আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনও কোনও দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করিনি। ঐক্য হবে কি না এটা আমি বলতে পারবো না। যদি হয়, আমরা স্বাগত জানাবো। আর যদি না হয়, আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।

বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হলে সেখানে থাকার সুযোগ নেই ভোটের মাঠে একসময়ের সঙ্গী জামায়াতে ইসলামীর। তবে, ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। জামায়াতের তরফ থেকেও ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে।

বিএনপির শীর্ষ নেতারা জানালেন, নির্বাচনে জয়ী হলে সরকারে সুযোগ পাবে কেবল দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি। যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের নিয়েই হবে জাতীয় সরকার। জামায়াত তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না। সুতরাং এটা পরিষ্কার।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখনও আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে। এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের ৩১ দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছি।

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র যারা ধ্বংস করে দিয়েছে, তারা এখন পুনরুদ্ধারে নামবে এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাদের সিস্টেমেই তো গণতন্ত্র নাই। তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে। তাদের সেই অভ্যাস থেকে বেরিয়ে আসা খুব কঠিন না? আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়ার কোনও কারণ নেই তো। যাদের পতনের জন্য এত যুদ্ধ করলাম, তাদেরকে পুনর্বাসনের তো কোনও সুযোগ নেই।

ছাত্রদের নতুন দল গঠিত হলে, তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কি না— বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণও।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’