নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ০২ আগষ্ট ২০২৫ ০৬:৩৬ এ.এম
রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যের জবাবে এ নির্দেশ দিয়েছেন ট্রাম্প। খবর আলজাজিরার।
শুক্রবার (১ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেভের চরম উসকানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দুটি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। তার (মেদভেদেভ) এই বেপরোয়া ও উসকানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তিনি আরও লেখেন, শব্দের গুরুত্ব অনেক। অনেক সময় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি, এই ঘটনা তার একটি উদাহরণ হবে না।
গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেদভেদেভ ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর পুতিন যখন আবার প্রেসিডেন্ট হন, মেদভেদেভ ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা থেকে সরে গিয়ে মেদভেদেভের উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান ট্রাম্প।
তিনি লেখেন, আমি ভারত ও রাশিয়ার ব্যবসার ব্যাপারে পাত্তা দিই না। তাদের মৃতপ্রায় অর্থনীতিগুলো তারা একসঙ্গে ডুবিয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নেই।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর মারাত্মক আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আঘাত কতটা বড় হবে তা এখনো স্পষ্ট নয়। কারণ, ট্রাম্প ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি একটি অস্পষ্ট জরিমানার ঘোষণাও দিয়েছেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ১ আগস্ট থেকে ভারতকে জরিমানা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা সম্পর্কিত বিস্তারিত শর্তগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরই অর্থনীতির ওপর প্রকৃত প্রভাব বোঝা যাবে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ