নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০১ এ.এম
সংগৃহীত ছবি
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে প্রায় ১৪০টি রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর চেষ্টায় সন্ধ্যা ছয়টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, দুপুর পৌনে একটায় একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাজেকের অধিকাংশ রিসোর্ট কাঠ ও বাঁশের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
শতরঞ্জি রিসোর্টের মালিক নাইমুল ইসলাম জানান, এই মাসের ৩০ তারিখ রিসোর্ট উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু আজকের আগুনের সব স্বপ্ন শেষে হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
মেঘের ঘর রিসোর্টের মালিক জয়নাল আবেদীন বলেন, জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। ১১ টা ৫০ মিনিটে দেখলাম অবকাশ রিসোর্টের কিছু দুরে আগুন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি রিসোর্ট ও একটি রেস্টুরেন্ট মুহূর্তে পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই পুরো সাজেকে আগুন ছড়িয়ে পড়ে। আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানান, সাজেক ভ্যালিতে দমকলের কোনো স্টেশন না থাকায় এবং পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পাওয়ার পর নিকটবর্তী দমকল স্টেশন খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা থেকে একটি ইউনিট রওনা দেয়। সাজেকে পানি না থাকায় দূর গ্রাম থেকে বার বার পানি এনে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল। এর মধ্যে খাগড়াছড়ি সদর থেকে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। মোট তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আছেন। আগুন কীভাবে লেগেছে সেটি এখনো জানা যায়নি, এই বিষয়ে তদন্ত টিম কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের গণনার কাজ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে সময় লেগেছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সবমিলিয়ে ১৪০টি রিসোর্ট, দোকান ও বসতঘর পুড়ে গেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা