সংগৃহীত ছবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে ইনিংসের শেষ বলে ২ উইকেটের জয় ছিনিয়ে নিল ইসলামাবাদ ইউনাইটেড। এদিনের ম্যাচে ইসলামাবাদের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করে নায়ক হয়ে গেলেন ইমাদ ওয়াসিম। বল হাতে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়ার পরে ব্যাট হাতে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি।
ইমাদ পিএসএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে ফাইনালে পাঁচ উইকেট নিয়েছেন। তারপরই ড্রেসিংরুমে বসে মনের সুখে সিগারেটে টান দিতে দেখা গেল পাকিস্তানের তারকা ইমাদকে।
মোহম্মদ রিজওয়ানদের মুলতান সুলতান্সের ব্যাটিং চলছিল। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইমাদের স্টাইল দেখে মজেছেন নেটিজেনরা। অনেকে তো বলছেন যে ফাইনালে পাঁচ উইকেট নিয়ে বিপক্ষকে ধ্বংস করে দেওয়ার পরে একটা সিগারেটে তো টান দেওয়াই যেতে পারে। অনেকে আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন যে ম্যাচের মধ্যেই ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দেওয়া যায়?
যে ছবি ভাইরাল হয়েছে, তা মুলতানের ইনিংসের ১৮ তম ওভারে হয়েছে। ১৭.৪ ওভারে ১২৭ রানে নয় উইকেট হারিয়ে ধুঁকছিল মুলতান। আর ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দিচ্ছিলেন ইসলামাবাদের তারকা। যিনি পিএসএল ফাইনালে চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তাঁর সেই দুরন্ত বোলিংয়ের সুবাদেই ফাইনালে নয় উইকেটে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি মুলতান। তাও ইমাদের বোলিং কোটা শেষ হয়ে যাওয়ার পরে দশম উইকেটে ৩২ রান যোগ করেন ইফতিকার আহমেদ এবং মহম্মদ আলি।
ফাইনালের দ্বিতীয় ওভারেই বল করতে আসেন ইমাদ। তৃতীয় বলেই আউট করে দেন ইয়াসির খানকে। সেই ওভারের শেষ বলেই দুর্ধর্ষ কায়দায় ডেভিড উইলিকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন ইমাদ। তারপর দ্বাদশ ওভারে জনসন চার্লসকে আউট করে দেন। আর নিজের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে খুশদিল শাহ এবং তৃতীয় বলে ক্রিস জর্ডনকে আউট করেন। হ্যাটট্রিকের মুখেও দাঁড়িয়েছিলেন ইমাদ। আর তাঁর সুবাদেই ১২৬ রানে আট উইকেট হারিয়ে ফেলে মুলতান। যা শীঘ্রই ১২৭ রানে নয় উইকেটে পরিণত হয়। সেই নবম উইকেটও পড়ে ইমাদের ওভারের শেষ বলে।
শেষপর্যন্ত নয় উইকেটে ১৫৯ রান তোলে মুলতান। ২০ বলে ৩২ রান করেন ইফতিকার। তাছাড়া ৪০ বলে ৫৭ রান করেন উসমান। ২৬ বলে ২৬ রান করেন মুলতানের অধিনায়ক রিজওয়ান। অন্যদিকে, ইসলামাবাদের হয়ে তিনটি উইকেট নেন অধিনায়ক শাদাব খান। চার ওভারে ৩২ রান খরচ করেন। বাকি কোনও বোলার উইকেট পাননি। সেই রান তাড়া করতে নেমে ১৫ ওভারের শেষে ইসলামাবাদের স্কোর দাঁড়িয়েছে চার উইকেট ১১৬ রান। জয়ের জন্য ৩০ বলে ৪৪ রান প্রয়োজন।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ