নবীন নিউজ ডেস্ক ১৪ জানু ২০২৫ ০৯:৪৫ এ.এম
সংগৃহীত ছবি
লিটন দাসের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেয়ায় অবাক হয়েছেন ক্যারিবীয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। নাহিদ রানাকে নিয়ে দিলেন পরামর্শ। দ্রুত গতির এই পেসারকে যত্ন নেয়ার কথা বললেন অ্যামব্রোস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলকেই ছোট করে দেখছেন না তিনি।
তিন ফরম্যাটে টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ লিটন দাস। অভিষেকের পর থেকে খেলেছেন প্রায় প্রতিটি আইসিসি ইভেন্ট। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তিনি থাকবেন না, তা হয়তো অনেকেই ভাবেননি।
২০২৪ সালটা ভুলে যেতে চাইবেন লিটন দাস। ২১ টি-টোয়েন্টিতে ১৬ গড়ে পেয়েছেন মাত্র ৩০৯ রান। ওয়ানডে পারফর্মেন্স হয়নি লিটন দাসের মতো। ৫ ম্যাচে এক দশমিক দুই শূন্য গড়ে মাত্র ৬ রান। বিপিএলে এক সেঞ্চুরি করে স্পটলাইট কেড়ে নিয়েছেন এ ডানহাতি ব্যাটার। স্যার কার্টলি অ্যামব্রোসের মত ক্রিকেটারের কণ্ঠে ঝরেছে লিটনের প্রশংসা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টলি অ্যামব্রোস বলেন, 'সত্যি বলতে, লিটনকে বাংলাদেশের স্কোয়াডে না দেখে আমি অবাক হয়েছি। ওর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। তার প্রমাণ রেখেছে খুলনার বিপক্ষে ম্যাচে। তবে তার সাম্প্রতিক পারফর্মেন্স নিয়ে আমার ধারণা নেই। নিশ্চয়ই নির্বাচকরা সবকিছু চিন্তা করেই তাকে বাদ দিয়েছেন। আমি ওকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব।'
ভয়ঙ্কর সব পেসার তৈরীতে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস দাপট দেখিয়েছেন বিশ্ব ক্রিকেটে। একজন সাবেক ফাস্ট বোলার বলেই কি না নাহিদ রানাকে ওয়েস্ট ইন্ডিজ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। মুগ্ধতা ছড়ানো এ পেসারকে যত্ন নেয়ার আহ্বান বিসিবির প্রতি। একই সঙ্গে জানালেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কেমন করতে পারে।
কার্টলি অ্যামব্রোস বলেন, 'এ ধরনের ফাস্ট বোলার কালেভদ্রে বিশ্ব ক্রিকেটে আসে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেটারকে পেয়েছে। (রানার) গতির সঙ্গে লাইন ও লেন্থ চমৎকার। বিসিবির উচিত ওর প্রতি যত্নশীল হওয়া। ক্রিকেটকে রানার অনেক কিছু দেয়ার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাউকেই ফেবারিট বলা যাবে না। প্রতিটা ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয় দলগুলোকে। তাই আমি এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নই।'
এর আগে বিভিন্ন ভূমিকায় বিপিএল দেখেছেন এ ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট। তবে রানবন্যা আর মাঠের বাইরে প্রযুক্তিগত উৎকর্ষে এগিয়ে রাখছেন এবারের আসরকে।
ক্যারিবীয় কিংবদন্তি বলেন, 'মানুষ এই ধরনের টুর্নামেন্টে চার-ছক্কা দেখতে আসে। এবার তাদের সেই আশা এখন পর্যন্ত পূরণ হয়েছে। উইকেটও আগের চেয়ে ভালো। তবে এবারের প্রযুক্তি আমাকে মুগ্ধ করেছে।'
এবারের বিপিএলে ইংরেজি ধারাভাষ্যকারের ভূমিকায় স্যার কার্টলি অ্যামব্রোস।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ