নবীন নিউজ, ডেস্ক ২৭ ডিসেম্বার ২০২৪ ১২:৪৮ পি.এম
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪ মামলার এজাহারনামীয় আসামি লিটন হাওলাদার ওরফে কিলার লিটনকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র্যাব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান– গ্রেফতার লিটন হাওলাদার চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর কাছে ‘কিলার লিটন’ হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন