নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ১২:১৮ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মালয়েশিয়া। এখন থেকে বাংলাদেশি ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে প্রবেশের অনুমতি দেবে না মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
রবিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, একটি সিন্ডিকেট ক্রীড়া ইভেন্টে যোগদানের অজুহাতে বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের কাজ খোঁজার জন্য আনার মালয়েশিয়ায় চেষ্টা করছে।
পরিচালক বলেন, “গত অক্টোবরে সিন্ডিকেট ১৮ জন ক্রীড়াবিদকে নিয়ে এসেছিল। তখন ২১ থেকে ৩৩ বছর বয়সী কয়েকজন ব্যক্তিকে মালুরিতে অভিযান চালিয়ে আটক করা হয়। তখন একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আসা ওই ব্যক্তিদের পাসপোর্ট এবং একটি আমন্ত্রণপত্র জব্দ করা হয়।”
প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন এই প্রক্রিয়াকে সিন্ডিকেটের অংশ জানিয়ে আরও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। সেসময় তাদের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়।
গ্রেপ্তারের মাত্র দুইদিন পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আরও ২০ বাংলাদেশিকে আনার সিন্ডিকেটের আরেকটি তৎপরতা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিদেশিদের মালয়েশিয়ায় না আনার নোটিশ জারি করা হয় এবং তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরিচালক আরও বলেন, “২০২৩ সালের ১৫ জানুয়ারি, ২৩ জন বাংলাদেশি নাগরিক একই পদ্ধতি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন, ধারণা করা হচ্ছে একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের নামে তারা এসেছিলেন।”
তিনি বলেন, “তদন্তের পর জানা গেছে এই ২৩ জন পরে জনশক্তি পুননির্মাণ কর্মসূচিতে নিবন্ধন করেছিলেন। তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে, কারণ তারা মানদণ্ড পূরণ করেনি।”
জাকারিয়া আরও বলেন, “এ ধরনের প্রচেষ্টা রোধ করতে ইমিগ্রেশন বাংলাদেশ থেকে আসা ক্রীড়াবিদদের জন্য পরীক্ষা-নিরীক্ষা আরও কঠোর করবে। ইভেন্টগুলোর জন্য যেসব নথিপত্র দেওয়া হয় সেগুলোর পরীক্ষা করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া ইমিগ্রেশন মালয়েশিয়ায় ক্রীড়া ইভেন্টে বাংলাদেশিদের প্রবেশাধিকার পরীক্ষা করার জন্য অন্যান্য সংস্থাকে নিয়োগ করবে বলেও জানিয়েছেন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ