শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে কাউন্টারভিত্তিক বাস সার্ভিস

নবীন নিউজ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে আজ থেকে শুরু হয়েছে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রংয়ের বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো গাড়ির রঙ থাকছে গোলাপী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, ‘যাত্রীদের সেবার মান উন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ যানজট নিরসনেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। শিক্ষার্থীরা হাফ ভাড়ায় আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন।’

সাইফুল আলম আরও বলেন, ‘কন্ট্রাক্ট সিস্টেমে এখন থেকে কোনো বাস চলাচল করবে না। যাত্রীরাও লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে নির্দিষ্ট স্থান থেকে টিকিট কেটে বাসে উঠবেন। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থান থেকে।’

কাউন্টারে অভিযোগ নাম্বার থাকবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বাসে চলাচল নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা করতে পারবেন।’

পর্যায়ক্রমে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই কাউন্টার সিস্টেম চালু করা হবে বলে জানান সাইফুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, ‘শুধু চালক-মালিকই নয়, যাত্রীদেরও সচেতন হতে হবে।’

এ সময় চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেয়ার জন্য মালিকপক্ষদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন