নবীন নিউজ ডেস্ক ০১ জানু ২০২৫ ০১:০২ পি.এম
সংগৃহীত ছবি
বছরের শেষ দিনে বিপিএল একগাদা নাটকই দেখেছে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ওই ম্যাচের আলোচিত ঘটনাগুলোর একটা ছিল মেহেদি হাসান মিরাজের টম ও’কনেলকে ‘টাইম আউট’ না করার ঘটনাটি। সে কাজটি করে মিরাজ বড় মনের পরিচয় দিয়েছেন, অভিমত দিয়েছেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
গতকাল খুলনার ছুঁড়ে দেওয়া ২০৪ রানের লক্ষ্যে চিটাগং বেশ ব্যাকফুটে। মোহাম্মদ নাওয়াজের করা সপ্তম ওভারের প্রথম বলে মাত্রই আউট হয়েছেন হায়দার আলী। এর তিন মিনিট পর ব্যাট করতে নামেন ও’কনেল।
মিরাজ সতীর্থদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে আম্পায়ারের কাছে টাইম আউটের আবেদন করেন। যাতে আম্পায়ার রবীন্দ্র ভিমালাসিরি ও তানভির আহমেদ মিলে সাড়া দেন। ও’কনেল তাতে ফিরতে শুরু করেন সাজঘরে।
তবে এরপরই সিদ্ধান্ত বদলে ফেলেন মিরাজ। ডাগ আউটে ফেরার আগেই ও’কনেলকে ফেরান ক্রিজে। অস্ট্রেলিয়ান এই লেগস্পিনার এরপর তাকে ‘থাম্বস আপ’ দেখিয়ে ধন্যবাদও জানান।
এমন কাজ করে প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন মিরাজ। মোহাম্মদ মিঠুন জানান, ওই সিদ্ধান্তটা যৌক্তিকই ছিল মিরাজের। কেন এমন হয়েছিল, তার জবাবে তিনি জানান, ও’কনেল দ্রুত উইকেট পড়ে যাওয়াতে হকচকিয়ে গিয়েছিলেন, যার ফলে ৭ নম্বরে ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। যার ফলে ৩ মিনিট দেরি হয়।
তবে এরপরও মিরাজ তাকে টাইম আউট করাননি, তাতে মিঠুন তার বুকভরা প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় মিরাজ বেশ ভালো কাজ করেছে। সে দেখিয়েছে যে তার বড় একটা মন আছে। ফিল্ডিং দল চাইলে আবেদন করতে পারে, এটা নিয়মের মধ্যেই আছে। মিরাজ দারুণ কাজ করেছে। প্রশংসা অবশ্যই ওর প্রাপ্য।’
তিনি আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত নয়। একজন ব্যাটারের সব সময় প্রস্তুত থাকা উচিত। ও (ও’কনেল) প্রস্তুত হতে দেরি করেছে। হয়তো বুঝতে পারেনি এত দ্রুত উইকেট পড়বে। এ জন্য ধীরেসুস্থে প্রস্তুত হচ্ছিল।’
তবে ওই যাত্রায় বেঁচে গেলেও ও’কনেল এক বলই টিকতে পেরেছেন আর। প্রথম বলেই শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। ক্যাচটা নিয়েছেন ওই মিরাজই। এরপর শামীম পাটোয়ারীর ৩৮ বলে ৭৮ রানের ইনিংস চট্টগ্রামকে ১৮তম ওভার পর্যন্ত ম্যাচে রেখেছিল। তবে শেষমেশ মিরাজের দল খুলনাই শেষ হাসি হেসেছে ৩৭ রানে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ