নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ১০:২০ এ.এম
দেশের উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে নির্মাতা বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। দেশটিতে এবার বসছে উৎসবের অষ্টম আসর। যা চলবে মার্চের ২০ তারিখ থেকে থেকে ২৪ মার্চ পর্যন্ত।
বিপ্লব সরকার জানিয়েছেন, নেপাল চলচ্চিত্র উৎসবের 'ওয়ার্ল্ড প্যানারোমা' বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। উচ্ছ্বাস প্রকাশ করে এই নির্মাতা বলেন, "ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘আগন্তুক’ বেশ প্রশংসিত হয়েছে এবং প্রদর্শনীটি হাউসফুল ছিল। এখানকার দর্শকরা যে ভিন্নধর্মী ন্যারেটিভের সিনেমা দেখতে আগ্রহী তা বোঝা যাচ্ছে। সিনেমা এবার নেপাল উৎসবে যাচ্ছে, এর আগেও দুটি উৎসবে ঘুরে এসেছে আগুন্তক। সামনে গোয়াহাটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও দেখাবে সিনেমাটি। সব মিলিয়ে অনুভূতি দারুণ। "
‘আগন্তুক’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ নাটকের দাপুটে অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। সিনেমাটি নিয়ে এই অভিনেত্রী বলেন, "আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।"
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ আরো কয়েকজন। ‘আগন্তুক’ বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; যেটি ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। সিনেমার গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক শিশুকে ঘিরে। মা ও অসুস্থ দাদীকে নিয়ে কাজলের সংসার। কাজলের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর একদিন আগন্তুকের মত পরিবারে ফিরে আসে। এই পরিবারটির টানাপোড়েন আর দ্বন্দ্বের গল্প সিনেমায় তুলে ধরেছেন পরিচালক বিপ্লব।
২০২২ সালের মার্চ এপ্রিলে নাটোরের লালপুরে, মানিকগঞ্জ ও নবাবগঞ্জে আগুন্তকের দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন মাজাহারুল রাজু, শিল্প নির্দেশনায় ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়, সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’