নবীন নিউজ, ডেস্ক ০১ জানু ২০২৫ ০৯:৪৭ এ.এম
অপূরণীয় ক্ষতির এক বছর পার করলো দেশের ক্রীড়াঙ্গন। চলতি বছর এমন কয়েকজন কিংবদন্তিকে হারিয়েছে বাংলাদেশ, যার অভাব পূরণ করা সম্ভব নয়। যে তালিকায় আছেন গ্র্যান্ডমাস্টার জিয়া, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী শুটার আতিকুর রহমানসহ আরও অনেকে। পাশাপাশি বাংলাদেশের চরম ব্যর্থতা ছিলো বৈশ্বিক ইভেন্টেও।
বছর শেষে লাভ ক্ষতির খেরোখাতায় অনেক হিসেবেই থেকে যায় গড়মিল। ১২ মাস ব্যর্থতার গ্লানি নিয়ে কাটলেও, সুযোগ থাকে পরের বছর ঘুরে দাঁড়ানোর। তবে অনেক সময় পরিস্থিতি এমন কিছু কেড়ে নেয়, যে শূণ্যতা বয়ে বেড়াতে হয় আজীবন। ২০২৪ সালে দেশের ক্রীড়াঙ্গন এমনই কিছু ক্ষতির সম্মুখীন হয়।
দেশের ক্রীড়াঙ্গন অপূরণীয় ক্ষতির শিকার হয় ৫ জুলাই। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হন গ্র্যান্ডমাস্টার জিয়া। তাৎক্ষনিক হাসপাতালে ভর্তি করা হলেও ফেরানো সম্ভব হয়নি কিংবদন্তিকে। মাত্র ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান জিয়া। তার কাছ থেকে আরও বহু কিছু পাওয়ার সম্ভাবনা থাকলেও বঞ্চিত হয় বাংলাদেশ।
স্বাধীনতার পর বিশ্বের দরবারে প্রথমবারের মতো লাল সবুজের পতাকা উড়ে ১৯৯০ কমনওয়েলথ গেমসের মঞ্চে। ১০ মিটার পিস্তলে আব্দুস সাত্তারের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে স্বর্ণ পদক উপহার দেন আতিকুর রহমান। চলতি বছরের ১৭ জুলাই স্বাধীনতা পদক জয়ী এই কিংবদন্তিকে হারায় দেশের ক্রীড়াঙ্গন। লম্বা সময় ধরে কণ্ঠনালীর ক্যান্সারে ভোগা এই শুটার বিদায় নেন ৫৯ বছর বয়সে।
খেলাধুলাও হতে পারে প্রতিবাদের ভাষা। অবদান রাখতে পারে মুক্তির সংগ্রামে। ১৯৭১-এ এমন ভাবনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে শামিল হয়েছিলেন জাকারিয়া পিন্টু। রাইফেল-স্টেনগানের বদলে তার দলের অস্ত্র ছিলো ফুটবল। যুদ্ধ চলাকালে বিভিন্ন জায়গা ম্যাচ খেলে গড়ে তুলেছিলেন স্বাধীন বাংলার পক্ষে জনমত। লাল-সবুজ ফুটবলের এই অগ্রজ বিদায় নেন গেল নভেম্বরে।
চলতি মাসে হুট করেই মৃত্যু সংবাদ আসে ২০১০ এসএ গেমস জয়ী শুটার সাদিয়া সুলতানার। নিশানা বাজিতে দক্ষিণ এশিয়ায় তার শ্রেষ্ঠত্ব থাকলেও অদৃশ্য কারণে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। নানা কারণে বেশ মানসিক চাপে ছিলেন সাদিয়া। ছাদ থেকে লাফিয়ে পড়ে চেষ্টা করেছিলেন আত্মহত্যার।
দিন মাস বছর পেরোয়, কিন্তু বদলায় না দেশের ক্রীড়াঙ্গনের দৃশ্যপট। এবারও প্যারিস অলিম্পিক থেকে ব্যর্থতার ষোলকলা পূরণ করে ফেরে বাংলাদেশ। আর্চারি আর শুটিংয়ে প্রত্যাশা থাকলেও ফলাফল ছিলো খুবই হতাশার। উল্টো ব্যাপক সমালোচনার জন্ম হয় স্প্রিন্টার ইমরানুর রহমানকে নিয়ে। গণমাধ্যমে খবর বের হয় ইচ্ছে না থাকা স্বত্তেও তাকে জোর করে অলিম্পিকে খেলতে বাধ্য করে ফেডারেশন।
পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগ নেয় ফেডারশনগুলো ঢেলে সাজানোর। সার্চ কমিটি গঠন করে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়। যে কাজ এখনও চলমান। তবে ক্রীড়া পরিষদ গতি আনতে পারেনি বঙ্গবন্ধ স্টেডিয়াম সংস্কারে। প্রায় ৫ বছরে ধরে চলা এই কাজ শেষ করা সম্ভব হয়নি ২০২৪-এ'ও।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ