নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১২:৩৫ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন বড়উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাগিরপাড়া গ্রামে ৮ মাস বয়সী শিশু আলিফার রহস্যজনক মৃত্যুর ঘটনায় চারজনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আলিফা একই এলাকার নুর হোসেনের মেয়ে। মামলার বাদী হয়েছেন শিশু আলিফার নানি খুরশিদা বেগম (৫৭), যিনি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমীরপুরের বাসিন্দা।
বুধবার (৫ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন— মো. পারভেজ হোসেন ওরফে রানা (২৬), মো. ইসমাইল (৩৮), মো. ইকবাল (৩৭), বেবী আক্তার (২২)।
এজাহার সূত্রে জানা যায়, ২ মার্চ দুপুর ১২টার দিকে খুরশিদা বেগমের নাতি মো. জাহেদ ও অভিযুক্ত ইকবালের ছেলে মো. তুহিন একসঙ্গে খেলছিল। এ সময় ইকবাল এসে জাহেদকে গালিগালাজ ও মারধর করেন। এ ঘটনায় জাহেদ তার দাদি খুরশিদা বেগমকে জানালে তিনি প্রতিবাদ করেন। এতে ইকবাল আরও ক্ষিপ্ত হয়ে খুরশিদা বেগমকেও মারধর করেন এবং হুমকি দিয়ে চলে যান। বিকেল সাড়ে ৫টার দিকে খুরশিদা বেগমের ছোট ছেলে মো. রবিউল হোসেন বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত রানা, ইসমাইল, ইকবাল ও বেবী আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা রবিউলকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় রবিউলের বোন ইয়াসমিন প্রতিবাদ করলে রানা ক্ষিপ্ত হয়ে তাকে ঘুষি মারেন। ইয়াসমিনের কোলে থাকা ৮ মাস বয়সী শিশু আলিফার মুখে আঘাত লাগে, এতে তার মুখ ফুলে যায়। এরপর আসামিরা ইয়াসমিনকেও মারধর করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। আহত শিশু আলিফা, রবিউল ও ইয়াসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার মৃত্যুর কারণ হিসেবে শারীরিক নির্যাতন (ফিজিক্যাল অ্যাসল্ট) উল্লেখ করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নবীন নিউজ/ জেড
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ
ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন
সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব
ব্র্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা
সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার