নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৭:১০ পি.এম
ছবি- সংগৃহীত।
২০২০ সালে বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টায় রহস্যজনকভাবে অন্তত ৩৫০টি হাতি মারা যায়, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। চার বছর ধরে বিজ্ঞানীরা এই গণমৃত্যুর কারণ নিয়ে বিভ্রান্ত ছিলেন। তবে সম্প্রতি কিংস কলেজ লন্ডনের একটি গবেষণায় এর কারণ উদঘাটন হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ওই অঞ্চলের কিছু খোলা পানির উৎস সায়ানোব্যাকটেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা দূষিত হয়েছিল। এই ব্যাকটেরিয়া সায়ানোটক্সিন নামের বিষাক্ত রাসায়নিক উৎপন্ন করে, যা হাতিদের মৃত্যুর কারণ হয়।
গবেষণায় স্যাটেলাইট ডেটা ও স্থানিক বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, প্রায় ৬,০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অন্তত ২০টি পানির উৎস দূষিত ছিল। এসব পানির উৎস থেকে পানি পান করার পর হাতিরা গড়ে ১৬.৫ কিলোমিটার হেঁটে ৮৮ ঘণ্টার মধ্যে মারা গেছে।
গবেষণা দলের প্রধান ডাভিদে লোমেও বলেন, আমাদের গবেষণার ফলাফলে দেখা গেছে, মূলত মৌসুমি বৃষ্টিনির্ভর পুকুরগুলো সায়ানোটক্সিন সংক্রমণের উৎস ছিল। বড় নদী, লেক বা স্থায়ী জলাশয়গুলোর পানিতে এই বিষের উপস্থিতি পাওয়া যায়নি।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, মৃত হাতিগুলো ছিল বিভিন্ন বয়সের এবং তাদের দাঁত অক্ষত ছিল। তাই শিকার বা পয়জনিংয়ের সম্ভাবনা বিজ্ঞানীরা নাকচ করেছেন। পাশাপাশি, একটি বিমান জরিপে অন্য কোনো বন্যপ্রাণী বা গৃহপালিত প্রাণীর মৃতদেহ পাওয়া যায়নি।
সব ধরনের সায়ানোব্যাকটেরিয়া ক্ষতিকর নয়, তবে কিছু সায়ানোব্যাকটেরিয়া স্থির পানিতে মারাত্মক বিষাক্ত অ্যালগাল ব্লুম তৈরি করে। গবেষণায় জানা গেছে, ২০১৯ সালের দীর্ঘ শুষ্কতার পর ২০২০ সালের অতিবর্ষণের কারণে মাটির পুষ্টি এবং পলি জমাট বাঁধে, যা এই বিষাক্ত অ্যালগালের অস্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে।
এই আবিষ্কার পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের দূষণ ঠেকাতে পানির উৎস পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ