নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৮ পি.এম
সংগৃহীত ছবি
"দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা" এই নামে স্মারক উন্মোচন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আজ বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ স্মারক উন্মোচন অনুষ্ঠান হয়। স্মারক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযম হোসাইন হেলাল।
বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন প্রমুখ।
শহীদ পরিবারের সদস্য হিসেবে বক্তব্য দেন শহীদ তাওহীদুল ইসলামের পিতা আ. মান্নান, শহীদ আল আমিন রনীর শ্বশুর মো. কামাল হোসেন, শহীদ রাকিব এর পিতা মো. আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করার কারণে জগদ্দল পাথরের মত চেপে থাকা স্বৈরাচারী হাসিনাকে দেশ ছাড়া করা গেছে। এটা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হচ্ছে।
ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়া গেটে লিখে রাখা ইতিহাস দেখে আমার উজ্জীবিত হই। আগামী দিনে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতি করতে চাইলে আমাদের এই স্মারক বাধা হয়ে দাঁড়াবে। আমরা আহ্বান জানাই সরকার আরো বড় পরিসরে জুলাই আন্দোলনকে ইতিহাসের পাতায় তুলে ধরার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।
আবু সাইদ-মুগ্ধরা জীবন দিয়ে স্বাধীনতার আন্দোলন শুরু করছে। আমরা তাদের জীবনের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি। এই স্মারক প্রথম পর্যায়ে ২৫০০ পৃস্টার দশ খণ্ডের। এখানে ৭১৭ জন শহীদের জীবনবৃত্তান্ত রয়েছে। ধাপে ধাপে জুলাই আন্দোলনের সকল শহীদদের জীবনী স্মরণিকায় সংযুক্ত করা হবে।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’