নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০৫:৫২ পি.এম
সংগৃহীত ছবি
ইউরোপীয়ান ফুটবলে পরিচিত এক নাম হামজা দেওয়ান চৌধুরী। সম্প্রতি ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য দিয়েছে দারুণ এক সুসংবাদ। লাল-সবুজ জার্সিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে আর কোনো বাধা নেই ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকার। আগামী বছর মার্চে ভারতের বিপক্ষের ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হতে পারে হামজা চৌধুরীর।
হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই বাংলাদেশ ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা হচ্ছে। ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু। বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন।
জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। যা দক্ষিণ এশিয়ার মধ্য সব থেকে সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ ও পাকিস্তান।
হামজা চৌধুরীর পর বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফারমার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক বাংলাদেশের অবস্থান ১৯ নম্বরে। এশিয়ার মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর ১৫৯.১৫ মিলিয়ন ভ্যালুতে দক্ষিণ কোরিয়া।
ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি পরে খেলার ছাড়পত্র পাওয়ায়।
দীর্ঘদিন চেষ্টার পর বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পান লেস্টার সিটিতে খেলা হামজা। তাতেই সর্ব ক্ষেত্রে উন্নতির ছোঁয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ