নবীন নিউজ ডেস্ক ০৪ নভেম্বার ২০২৪ ০৮:৫২ এ.এম
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন। গেলো চার বছরের শাসনামলে দেশটি এ অবস্থায় পৌঁছেছে বলে মনে করেন তিনি।
স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। খবর আলজাজিরা’র।
এ সময় তিনি বলেন, ‘এটা বিশ্বাস করা (যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র) কঠিন, তাই না?’
ভোটারদের আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসের অধীনে ‘আরও চার বছরের অযোগ্যতা এবং ব্যর্থতা’ কিংবা তার অধীনে ‘দেশের ইতিহাসের চারটি সর্বশ্রেষ্ঠ বছর’ শুরু করার মধ্যে যেকোনো একটি বিকল্প বেছে নেয়ার পরামর্শ দেন ট্রাম্প।
তিনি বলেন, চার বছরে তারা (ডেমোক্র্যাট) এই দেশে যা করেছে, তাতে তাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত।
‘তবে এটি হবে আমেরিকার নতুন স্বর্ণযুগ (ট্রাম্প নির্বাচিত হলে)। এটি একটি স্বর্ণযুগ হতে চলেছে। আমরা এর জন্য কাজ করছি,’ যোগ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন,
এটা (গাজা যুদ্ধ) ধ্বংসাত্মক এবং প্রেসিডেন্ট হিসেবে (নির্বাচিত হলে) গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব।
যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও, ইসরাইলের নিরাপত্তার কথাও উঠে আসে কমলার বক্তব্যে। তিনি বলেন, ‘জিম্মিদের ফিরিয়ে আনতে, গাজার দুর্ভোগের অবসান ঘটাতে, ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে, তা নিশ্চিতে কাজ করব।’
যদিও এর আগে কমলা হ্যারিস বলেছিলেন, ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। এছাড়া, ইসরাইলকে বাইডেন প্রশাসন যে সহায়তা দিয়ে আসছে, কমলা তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে বেশকিছু গণমাধ্যম।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ