নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ২৭ জুলাই ২০২৫ ০৭:২৮ এ.এম
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে এবার সরাসরি সমর্থনের কথা জানাল রাশিয়া। মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংকটের সমাধানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে ক্রেমলিন বলছে, এই স্বীকৃতি ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনের পথে একটি কার্যকর ধাপ হতে পারে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া শুরু থেকেই দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষপাতি। আমরা ১৯৮৮ সালেই ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণাকে স্বীকৃতি দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, এই সংকটের শান্তিপূর্ণ সমাধান তখনই সম্ভব, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হবে।
রাশিয়ার এই অবস্থান এমন এক সময়ে এলো যখন ইউরোপজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
একইসঙ্গে ব্রিটেনেও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ৯টি রাজনৈতিক দলের ২২০ এমপি। এ চিঠির স্বাক্ষরকারীদের অধিকাংশই লেবার পার্টির সদস্য এবং সংখ্যার দিক থেকে এটি ব্রিটিশ পার্লামেন্টের এক-তৃতীয়াংশের বেশি।
এমপিরা তাদের চিঠিতে যুক্তি দিয়েছেন- যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে ‘একটি শক্তিশালী বার্তা’ দেবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথকে এগিয়ে নেবে।
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে এই নতুন তরঙ্গ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে। সময়ই বলে দেবে, এই স্বীকৃতিগুলোর মাধ্যমে দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের বাস্তব সমাধান কতটা সম্ভব।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ