নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৫ ১০:১৬ পি.এম
মার্কিন বাহিনীর সম্ভাব্য হামলা মোকাবেলায় সীমান্তে আরও শক্তি বাড়িয়েছে ভেনেজুয়েলা। কলম্বিয়া সীমান্ত ও ক্যারিবীয় উপকূলে মোতায়েন করা হয়েছে প্রায় ২৫ হাজার সেনা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাতৃভূমি রক্ষায় তাঁর সেনারা সশস্ত্র সংগ্রামের জন্য পুরোপুরি প্রস্তুত।
মাদুরো বলেন, শত্রুর কোনো ভুল পদক্ষেপ ঘটলেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ভেনেজুয়েলার সেনারা। আমেরিকাকে সতর্ক করে তিনি আরও জানান, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।
এদিকে মাদকবিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় ও লাতিন আমেরিকায় সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কারবারীদের টার্গেট করে নানা পরিকল্পনা করেছিলেন, এমনকি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথাও বিবেচনা করেছিলেন। বিশ্লেষকদের মতে, এটি মূলত মাদুরোর সরকারকে দুর্বল করার একটি বৃহত্তর কৌশলের অংশ।
তবে মাদুরো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র যেভাবে ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের কাল্পনিক অভিযোগ তুলে হামলা চালিয়েছিল, তেমনি ভেনেজুয়েলার বিরুদ্ধেও এখন মাদক পাচারের অজুহাত তৈরি করছে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় কোনো কোকেন চাষ বা উৎপাদন হয় না। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।”
পাল্টা পদক্ষেপ হিসেবে কলম্বিয়া সীমান্ত ও ক্যারিবীয় উপকূলে সেনা মোতায়েন করেছেন মাদুরো। তিনি জানান, সেনা মোতায়নের প্রধান উদ্দেশ্য নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা। তবে প্রয়োজনে তাঁর বাহিনী আক্রমণ প্রতিহত করতেও প্রস্তুত।
ভেনেজুয়েলার বিমানবাহিনীও শক্তি প্রদর্শন করেছে। মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি এলাকায় উড়ে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের যুদ্ধবিমান। মাদুরো বলেন, “ভেনেজুয়েলানরা নিজেদের আইন ও সার্বভৌমত্বের মধ্যে আছে। এই ভূমিতে কেউ হাত দিতে পারবে না।”
তবে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আলোচনার দ্বারও খোলা রেখেছে ভেনেজুয়েলা। মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে মতবিরোধ থাকলেও তার কারণে সামরিক সংঘাত হওয়া উচিত নয়। তিনি ওয়াশিংটনের প্রতি বেপরোয়া পরিকল্পনা থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ