নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৪:১২ পি.এম
তেহরান কাদের সাথে যোগাযোগ রাখবে সেটিও নির্ধারণ করে দিতে চায় ওয়াশিংটন— এমন মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে আলোচনার নাটক করছে ট্রাম্প প্রশাসন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এশিয়ার দেশটি। এছাড়া,কোনো চাপেই মাথা নোয়াবে না ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন খামেনি।
রাশিয়ার সাথে সদ্ভাবে তৎপরতার মধ্যেই, ইরানকে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি-পাল্টা হুমকিতে বরাবরই সাপে-নেউলে ট্রাম্প আর ইরান সরকারের সম্পর্ক। তবে সবাইকে অবাক করেই এবার নমনীয় অবস্থান মার্কিন প্রেসিডেন্টের।
গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তিনি চিঠি পাঠিয়েছেন।
ট্রাম্প বলেন, আমি বলেছি, আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এ অবস্থায়, তেহরানের কল্যাণে সমঝোতাই যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি।
ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব অবশ্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সরকারি কর্মকর্তাদের সামনে দেয়া ভাষণে, নাম উল্লেখ না করেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেছেন তিনি। খামেনির দাবি, আলোচনার নামে নিজেদের এজেন্ডা চাপিয়ে দেয়াই লক্ষ্য ওয়াশিংটনের।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, কিছু শক্তিধর দেশ আলোচনার ওপর জোর দিচ্ছে, কিন্তু তাদের মূল লক্ষ্য সমস্যার সমাধান নয়। আসলে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতেই আলোচনার কথা বলে তারা। তাদের দৃষ্টিভঙ্গি এমন যে, আসুন আলোচনায় বসুন, যাতে আমরা যা ইচ্ছা তাই আপনাদের ওপর চাপিয়ে দিতে পারি।
তিনি আরও বলেন, এখন আর বিষয়টি পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ নেই। তারা নতুন দাবি সামনে আনছে, যা ইরানের দ্বারা পূরণ করা সম্ভব নয়। তাদের চাওয়া আমাদের প্রতিরক্ষা সক্ষমতা কমানো। আমরা কাদের সাথে যোগাযোগ করবো, কোথায় যাবো সেটিও তারা নির্ধারণ করে দিতে চায়। তাদের চাওয়া, আমরা যেন নির্দিষ্ট কিছু অস্ত্র না বানাই। আমাদের মিসাইলের পাল্লাও নির্ধারণ করে দিতে চান। এটি কি কারও পক্ষে মেনে নেয়া সম্ভব?
এদিকে, ইউরোপের সমালোচনাও করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের বিরুদ্ধে পরমাণু ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগকারী ইউরোপ নিজেরদের প্রতিশ্রুতি পূরণ করছে কি না, এই প্রশ্নও তুলেছেন তিনি।
নবীন নিউজ/ জেড
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা
শক্তি বাড়ালো ভেনেজুয়েলা, এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য