নবীন নিউজ, ডেস্ক ২৬ অক্টোবার ২০২৫ ০৯:৩০ পি.এম
সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারে বিএনপির সমাবেশে নেতাকে মালায় ১০ লাখ টাকার চেক উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন নূর কাসেম (৩৭) নামের এক কর্মী।
মঞ্চে উঠে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের গলায় টাকার মালার সঙ্গে নির্বাচনী খরচের জন্য ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন নূর কাসেম। পরে চেক হাতে নিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের দেখান কামরুজ্জামান কামরুল।
এ ঘটনার পরই শুরু হয় নানা আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, নূর কাসেমের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩ হাজার ৪১২ টাকা।
নূর কাসেম (৩৫) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামের বাসিন্দা। তিনি মূলত পেশায় কৃষক, পাশাপাশি ইট কেনাবেচার একটি ছোটখাটো ব্যবসা চালান।
এদিকে রোববার (২৬ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার একতা বাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের এক কর্মসূচিতে কামরুজ্জামান কামরুল আনুষ্ঠানিকভাবে নূর কাসেমের হাতে চেকটি ফিরিয়ে দেন।
এর আগে গতকাল শনিবার জামালগঞ্জের সাচনা বাজারে বিএনপির সমাবেশে এ ঘটনার পরপরই কামরুজ্জমান কামরুল এদিন সন্ধ্যায় একটি ভিডিও বার্তায় চেক ফিরিয়ে দেওয়ার ঘোষণা দেন।
নূর কাসেম বলেন, সমাবেশ দেখতে গেছিলাম। মানুষ দেখে আবেগে চইলা গিয়া চেকটা দিছি। আমি ওনারে (কামরুল) ভালা পাই, উনি গরিবের লাগি কাজ করেন, তাই মনের আবেগে দিছি। আমার অত টেকা নাই। এখন যদি মাইনসে কয়, টাকা দিত অইব। শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে, ইটা বিক্রি কইরা দিমু। আমি খারাপ মানুষ না, কাম করি খাই, ধান্দাবাজ না। শিক্ষিত না, রাজনীতি বুঝি না। মনের টানে দিছি।
সমাবেশের প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল জানান, ওই কর্মী ভালোবেসে চেকটা দিয়েছেন কিন্তু আমি নেব না। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি তার ভালোবাসা গ্রহণ করছি, চেকটা নয়।
তিনি আরও বলেন, এটি দলের প্রতি, আমার প্রতি একজন সাধারণ কর্মীর ভালোবাসা। আমি এই ভালোবাসাকে শ্রদ্ধা করি। তবে আমি অর্থের জন্য রাজনীতি করি না, মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি।
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’
জামায়াত ইস্যুতে ডা. জাহিদকে যেসব প্রশ্ন করলেন পিনাকী
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ নাহিদের
এনসিপি হঠাৎ কেন আক্রমণাত্মক হলো
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
মৃত ব্যক্তি পেলেন বিএনপির নতুন ওয়ার্ড কমিটিতে সহ-সভাপতির পদ
তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে : আবদুস সালাম
এনসিপির নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট
ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ