নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১৮ আগষ্ট ২০২৫ ০৬:০৭ এ.এম
লাহোর বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার সাদ উর রহমান ওরফে ‘ডাকি ভাই’কে গ্রেফতার করেছে পাকিস্তানের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।
রোববার (১৭ আগস্ট) ভোরে নিজ দেশ ত্যাগ করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন বিকেলে বিচার বিভাগীয় আদালতের ম্যাজিস্ট্রেট তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগে গ্রেফতার হন সাদ উর রহমান।
এনসিসিআইএকে অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনসহ সাদ উর রহমানকে আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে তোলার নির্দেশ দেয়া হয়েছে।
ডাকি ভাইকে গ্রেফতারের পরই তার বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক মামলা নথিভুক্ত করা হয়। পাকিস্তান দণ্ডবিধির ধারা ১৩ (ইলেকট্রনিক জালিয়াতি), ১৪ (ইলেকট্রনিক জালিয়াতি), ২৫ (স্প্যামিং) ও ২৬ (স্পুফিং) এবং ধারা ২৯৪ বি (বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত পুরস্কার প্রদান) এবং ৪২০ (প্রতারণা এবং অসৎভাবে সম্পত্তি হস্তান্তর) এর অধীনে মামলাটি দায়ের করা হয়।
এ মামলাটি গত ১৩ জুনের একটি তদন্তের সঙ্গে সম্পর্কিত এবং নির্ভরযোগ্য উৎস্য থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুয়া ও বাজির অ্যাপ্লিকেশনের প্রচারণা করছেন।
মামলার এজাহার অনুযায়ী, ডাকি ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন। এসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
জুয়া অ্যাপের প্রচারণার বিষয়ে গত ১৩ জুন এনসিসিআইএ একটি তদন্ত শুরু করেছিল এবং ডাকি ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তদন্ত কার্যক্রমে অংশ নেননি।
শনিবার এনসিসিআইএ জানতে পারে, সাদ দেশ ছাড়ার চেষ্টা করছেন। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের হাতে তিনি আটক হন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ