শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ইয়ামালের জন্য ২০ কোটি ইউরো দিতে চায় পিএসজি

নবীন নিউজ ডেস্ক ১০ মার্চ ২০২৪ ০৪:৫২ পি.এম

মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন জোড়ালো হয়েছে। প্যারিসের ক্লাবটি তাদের সবচেয়ে বড় তারকাকে ছেড়ে নতুন প্রতিভার সন্ধানে ছুটছে। তাদের নজর পড়েছে এবার বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা লামিন ইয়ামালের দিকে। 

১৬ বছর বয়সী এই কিশোরকে কেনার জন্য পিএসজি নাকি ২০ কোটি ইউরো খরচ করতে প্রস্তুত।

বার্সার হয়ে অভিষেকের পর থেকে আলো ছড়াচ্ছেন ইয়ামাল। যখনই সুযোগ পাচ্ছেন, মেলে ধরছেন নিজেকে। নিজে গোল করে এবং গোলে সহায়তা করে দলের খেলাতেও রাখছেন অবদান। সর্বশেষ গত পরশু মায়োর্কার বিপক্ষেও তাঁর করা চোখধাঁধানো গোলে জিতেছে বার্সেলোনা।

অভিষেকের পর থেকে বয়সের হিসাবে একাধিক রেকর্ডও ভেঙেছেন ইয়ামাল। এমন উদীয়মান খেলোয়াড়কে পেতে চাইবে যেকোনো দল। এরপরও ইয়ামালের জন্য পিএসজির ২০ কোটি ইউরো খরচ করতে চাওয়া বিস্মিত করেছে অনেককে।

বিশাল অঙ্কের অর্থের বিনিময়েও ইয়ামালকে পিএসজি পাবে কি না, তা নিশ্চিত নয়। কারণ, দলের ভবিষ্যৎ এই সম্পদকে কোনোভাবেই ছাড়তে চায় না বার্সা। তার পিএসজিতে যাওয়া ঠেকাতে এখন থেকেই সতর্ক তারা, এমনকি নামের পাশে ‘বিক্রয়ের জন্য নয়’ এমন অদৃশ্য ট্যাগও নাকি লাগিয়ে রেখেছে কাতালান ক্লাবটি। এ ছাড়া ১০০ কোটি ইউরোর রিলিজ ক্লজ তো আছেই। তবে বার্সার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, ইয়ামাল নিজেও নাকি এই মুহূর্তে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটিকে ছাড়তে চান না।

ফুটবলভিত্তিক আরেক পোর্টাল ফুট মের্কাতো আবার ভিন্ন কথা বলছে। তারা জানিয়েছে, ইয়ামালকে পেতে এখনো বার্সাকে কোনো প্রস্তাব দেয়নি পিএসজি। নতুন কাউকে নেওয়ার পরিবর্তে ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলের মতো তারকাদের সেরাটা বের করে আনার দিকে বেশি জোর দিচ্ছে তারা। দলবদলের বাজারে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। সামনের দিনগুলোতেই হয়তো বিষয়টি আরও স্পষ্ট হবে।

ইয়ামালের সঙ্গে বার্সার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। এটি স্প্যানিশ আইন অনুযায়ী ইয়ামালের বয়সী কারও জন্য সর্বোচ্চ মেয়াদের চুক্তি। তবে  ইয়ামালের সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে বার্সা। ইয়ামালের বয়স ১৮ পূর্ণ হলেই নবায়ন করা হবে সেই চুক্তি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ