শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

নারী বিশ্বকাপের সেরা একাদশে এক জন বাংলাদেশি

নবীন নিউজ ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ১২:০৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে পর্দা নেমেছে টুর্নামেন্টটির। এবার সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে এক মাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। দীর্ঘ ১২ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা টাইগ্রেসরা।
এরপর জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। টানা তিন ম্যাচের তিনটিতেই হারে তারা। পুরো বিশ্বকাপেই ব্যর্থ ছিল টাইগ্রেসরা।

কিন্তু দলগতভাবে ব্যর্থ হলেও কিছুটা ব্যক্তিগত সাফল্যের ছোঁয়া পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আইসিসি প্রকাশিত নারী বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া বাংলাদেশের হয়ে বলার মতো পারফরম্যান্স ছিল শুধু অধিনায়ক জ্যোতি এবং সোবহানা মোস্তারির। বাংলাদেশ বাদ পড়া পর্যন্ত আসরের সেরা চার রান স্কোরারের দুই জন ক্রিকেটারই ছিল বাংলাদেশের।

চার ইনিংসে ৮৬.৬৬ স্ট্রাইক রেটে এবং ৩৪ গড়ে ১০৪ রান করেন জ্যোতি। এ ছাড়া বর্ণহীন ছিল অন্যদের পারফরম্যান্স। আইসিসির সেরা একাদশে জায়গা পেয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন জ্যোতি।

ব্যাট হাতে রান করা ছাড়াও জ্যোতি উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটরক্ষকের।

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন সাউথ আফ্রিকার, সেরা একাদশের অধিনায়কও দলটির লরা উলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন ঠাই পেয়েছেন সেরা একাদশে। সর্বমোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

বিশ্বকাপ সেরা একাদশ: লরা উলভার্ট (সাউথ আফ্রিকা, অধিনায়ক), তাজমিন ব্রিটস, (সাউথ আফ্রিকা), ড্যানি ওয়াইট-হজ (ইংল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রীত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), মেগান শুট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (সাউথ আফ্রিকা), ইডেন কারসন (নিউজিল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়)।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষ সময়ে পর পর উইকেট হারিয়ে দিন শেষ করলেও, দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে লিড নিচ্ছে সফরকারীরা। এতে হতাশ হচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৮ রান। কাইলে ভেরাইনের ৫৪ রান এবং উইয়ান মুল্ডারের ২৯ রানের ব্যাট করছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কাইলে ভেরাইনে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুল্ডার।

এর আগে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ