বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

সুস্থভাবে রোজা পালনের উপায়

নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৪ ০১:২৪ পি.এম

বছর ঘুরে আবার এসে পড়ছে রমজান মাস। চাঁদ দেখা ভিত্তিতে আর একদিন বা দুইদিন পরেই শুরু হবে মুসলিমদের আকাক্সক্ষার মাস পবিত্র মাহে রমজান। আল্লাহর রহমত লাভের আশায় পুরো এক মাস রোজা পালন করবেন মুসলমান নারী-পুরুষরা।

আশঙ্কা করা হচ্ছে অন্যান্য বছরের মত এবারও পুরো রোজা জুড়েই থাকবে গরম। তাই নারী-পুরুষ সবারই শারীরিক এবং মানসিকভাবে এই সময় সুস্থ থাকাটা খুব জরুরি। সবারই উচিত সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, রুটিন অনুসারে দৈনন্দিন কাজের প্রতি যত্নশীল থাকা।
আর তাই রোজার মাসের সুস্থ থাকতে মেনে চলতে হবে কিছু বিষয়। চলুন জেনে নেওয়া যাক বিষয়গুলো-

১. পর্যাপ্ত পানি পান করা
রমজান মাসে লম্বা একটা সময় না খেয়ে থাকতে হয়। এছাড়া গরমে ঘামে শরীর থেকে অনেক পানি বের ও হয়ে যায়। তাই এ সময় পানিশূন্যতা রোধ করতে ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করা উচিত। এছাড়া সারাদিন হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে ইফতারের পর থেকে সেহরির সময় পর্যন্ত তরমুজ, শসা এবং স্যুপের মতো পানী জাতীয় খাবার খাওয়া উচিত।

২. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
রমজান মাসে বেশি করে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এসময় ইফতারে ডুবো তেলে ভাঁজা খাবার বা বাইরের খাবার এড়িয়ে চলাই শ্রেয়। এসময় চর্বিহীন আমিষ, ফাইবার-সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যা শরীরে শক্তির সঞ্চার করে এবং রোজার সময় তৃপ্তি বাড়াতে কাজ করে।

৩.  হালকা ব্যায়াম করা
রোজার মাসে যেহেতু লম্বা সময় না খেয়ে থাকতে হয় তাই শরীরে শক্তি ধরে রাখতে এ সময় ব্যায়াম এড়িয়ে চলাই ভাল। তবে চাইলে হালকা-পাতলা ব্যায়াম করা যেতে পারে । তবে এমন ব্য্যাম করতে হবে যেগুলোতে শরীর ক্লান্ত হবেনা। রক্ত সঞ্চালন বাড়াতে, মেজাজ ভালো রাখতে হালকা থেকে মাঝারি ব্যায়াম খুব কার্যকরি। এক্ষেত্রে হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিংয়ের মতো কাজগুলো বেছে নিতে পারেন।

৪. সেহরিতে স্বাস্থ্যকর খাবার
 সারাদিন যেনো শরীরে শক্তি থাকে এবং পানিশূণ্যতা দূর করতে সেহরিতে পুষ্টিকর এবং তরলযুক্ত খাবার খাওয়া উচিত। ডিম, দই, দুধ এরকম খাবার শরীরে শক্তির সঞ্চার করে। এগুলো খেলে সারাদিন শক্তি থাকবে। 
এছাড়া ভাত, সবজি , কলা পেট ভরপুর রাখে। তবে সেহরিতে অতিরিক্ত ক্যাফেইন, নোনতা খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এ ধরনের খাবার রোজার সময় তৃষ্ণা ও পানিশূন্যতার সৃষ্টি করে।

৫. পর্যাপ্ত পরিমাণে ঘুম
অনেকের অভ্যাস আছে রাতে না ঘুমিয়ে একবারে সেহরি করে ঘুমান। কিন্তু এই অভ্যাস একদমই স্বাস্থ্যকর না। এতে করে শরীরে ক্লান্তিসহ নানারকম সমস্যার দেখা দিতে পারে। তাই রোজার মধ্যে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও নিশ্চিত করা উচিত

নিয়ম মেনে চললে এই গরমের মাঝেও রোজা রেখে সুস্থ থাকা যায়।

নবীন নিউজ/এফ

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে

news image

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

news image

কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু

news image

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

news image

মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা

news image

শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়

news image

‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

news image

বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার

news image

আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?

news image

দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন

news image

দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি

news image

ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি

news image

লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়

news image

ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি

news image

সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?

news image

ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা

news image

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

news image

ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর

news image

নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম

news image

ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?

news image

যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার

news image

পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!

news image

মানসিক রোগের শারীরিক লক্ষণ

news image

শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?

news image

প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?

news image

শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!

news image

অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে

news image

কথায় কথায় বুকজ্বালা