নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ১১:১৯ এ.এম
সংগৃহীত ছবি
মাছ খাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী হাত-পা হারিয়েছেন। পরে জানতে পারেন তার খাওয়া মাছটি বিষাক্ত ছিল। তার বন্ধুরা জানিয়েছেন—তেলাপিয়া মাছ ভালো করে রান্না না করে খেয়েছিলেন ওই নারী। আর এ খবর সংবাদমাধ্যমে উঠে আসার পর অনেকের কাছে মনে হতে পারে, হয়তো তেলাপিয়া মাছটি বিষাক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি তেলাপিয়া মাছ বিষাক্ত?
মূলত যেকোনো মাছ বা সি-ফুড থেকে মারাত্মক খাদ্য বিষক্রিয়া হতে পারে। পানিতে ভিব্রিও ভালনিফিকস ব্যাকটেরিয়া থাকে। যা মানুষের শরীরে সংক্রমিত হলে মৃত্যু পর্যন্ত হয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন।
এ ব্যাকটেরিয়া ঠান্ডা পানিতে বংশ বিস্তার করতে পারে না। তবে যে পানিতে এই ব্যাকটেরিয়া থাকে, সেখানে থাকা মাছ ও সব জলজ প্রাণীর শরীরে থাকে এটি। কিন্তু জলজ প্রাণীর জন্য ব্যাকটেরিয়াটি ক্ষতিকর না হলেও মানবদেহের জন্য এটি ক্ষতিকর। ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম আর করিম রেজা এ ব্যাপারে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।
এবার তাহলে ব্যাকটেরিয়াটি কীভাবে ছড়ায়, এর লক্ষণ এবং প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জেনে নেয়া যাক।
যেভাবে ছড়ায় : কাঁচা, অর্ধ-সিদ্ধ বা কম রান্না করা মাছ বা সি-ফুড খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে এই ব্যাকটেরিয়া। তবে শেলফিস ও ওয়েস্টার থেকে বেশি সংক্রমিত হয় এটি। এছাড়া পানি থেকে ত্বকের ক্ষতের মাধ্যমেও সরাসরি শরীরে প্রবেশ করে থাকে।
লক্ষণ : এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে খাবার খাওয়ার পর বমি, পাতলা পায়খানা, প্রচণ্ড পেটব্যথা ও জ্বর হয়। এসব মূলত খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ। তবে ত্বকে সংক্রমিত হলে আক্রান্ত জায়গা গরম অনুভূতি, লালচে হয়ে ব্যথা হওয়া ও ফুলে কালচে হয়ে যেতে পারে। আর সংক্রমণ যদি রক্তে ছড়িয়ে পড়ে তাহলে মৃত্যুর শঙ্কা থাকে।
সাধারণত যাদের ইমিউনিটি কম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও লিভারজনিত রোগ রয়েছে, তাদের ঝুঁকির পরিমাণ বেশি থাকে। এ ছাড়া রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিকের থেকে কমে যাওয়ায় শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা ও গ্যাংরিন হওয়ার সম্ভাবনা থাকে। এমন রোগীদের মৃত্যু হয় সেপটিক শকে।
প্রতিরোধ ও চিকিৎসা : মাছ, সি-ফুড কিংবা অর্ধ-সিদ্ধ বা কম রান্না করা খাবার খাওয়া যাবে না। বিরত থাকাই শ্রেয়। পানিতে নামলে ত্বকের কোথাও কালচে, ফুলে যাওয়া কিংবা ব্যথা হলে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর ত্বকে যদি ক্ষত থাকে তাহলে পুকুর, নদী বা সমুদ্রে নামা যাবে না। কারও মাঝে যদি মাছ বা সি-ফুড খাওয়ার পর এসবের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে।
নবীন নিউজ/পি
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা