নবীন নিউজ ডেস্ক ১৬ জানু ২০২৫ ০৪:৪৪ পি.এম
সংগৃহীত ছবি
সঞ্জয় লীলা বানসালির কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এ অভিনয় করে অমর হয়ে গেছেন শাহরুখ খান। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার রসায়ন ও অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। তবে সিনেমার শুটিংয়ের পেছনের কিছু অজানা কাহিনি আজও আলোচনায় আসে। সম্প্রতি পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ‘দেবদাস’-এর শুটিং নিয়ে এমনই একটি চমকপ্রদ গল্প শোনান।
মোতওয়ানে, যিনি একসময় বানসালির সহ-পরিচালক ছিলেন, জানান, ‘দেবদাস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ে শাহরুখের অভিনয় ছিল অভূতপূর্ব। ঐশ্বরিয়ার চরিত্র যখন দৌড়ে এসে মৃত দেবদাসের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন, সেই দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। তবে সেটে এই দৃশ্য নিয়ে ঘটে এক অভাবনীয় ঘটনা।
লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে মোতওয়ানে বলেন, ‘শুটিংয়ের সময় শাহরুখ গাছের নিচে শুয়ে ছিলেন। হঠাৎ তিনি একজন সহকারীকে মধু আনতে বলেন। বিষয়টি প্রথমে কারও বুঝে আসেনি। তবু মধু আনা হলে তিনি তা মুখে মেখে নেন।’
তিনি আরও ব্যাখ্যা করেন, ‘মধু মাখার উদ্দেশ্য ছিল একটাই—মুখে মাছি টানার মাধ্যমে দৃশ্যটিকে বাস্তবসম্মত করা। সাধারণত মৃত ব্যক্তির মুখে মাছি বসে থাকে। এটি শাহরুখের নিজস্ব আইডিয়া ছিল এবং তিনি নিজেই এটি প্রস্তাব করেন।’
‘লুটেরা’ খ্যাত পরিচালক মোতওয়ানে বলেন, ‘শাহরুখ সবসময় দৃশ্যগুলোকে আরও বাস্তবসম্মত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি দৃশ্যের প্রতি এমনই নিবেদিত যে প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে উদ্ভাবনী কৌশল গ্রহণ করেন।’
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ শুধু শাহরুখের অভিনয় নয়, তার চরিত্রের প্রতি গভীর নিবেদনও দর্শক ও সমালোচকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। শুটিংয়ের এই পেছনের গল্প শুধু তার পেশাদারিত্ব নয়, শিল্পীর প্রতি তার ভালোবাসারও প্রমাণ।
এমন নিবেদনই শাহরুখকে একজন সত্যিকারের কিংবদন্তিতে পরিণত করেছে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’