নবীন নিউজ ডেস্ক ১১ জানু ২০২৫ ১১:২২ এ.এম
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ উপকূলের গভীর সাগরে জেলের জালে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের একটি বিশাল পাখি মাছ। খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও ভিড় লেগে যায়।
ট্রলার থেকে নামানোর সময় মাছটি ৭-৮ জন জেলে কাঁধে নিয়ে মিছিল সহকারে নিয়ে আসে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে।
ট্রলারের মালিক মোহাম্মদ রফিক জানান, শুক্রবার দুপুরে শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসে জেলেরা। এই এলাকায় পাখি মাছের চাহিদা তেমন না থাকায় বিক্রি করা হলো মাত্র ১৫ হাজার টাকায়। এসময় বিশাল মাছটি এক নজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।
ট্রলারের মাঝি জিয়াবুল হক জানান, দুইদিন আগে এফবি রফিক নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাই। সেন্টমার্টিন সংলগ্ন মৌলভীরশীল এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। তবে এ মাছের চাহিদা না থাকায় দাম কম পেয়েছেন। এ কারণে তিনি হতাশা প্রকাশ করেন।
মাছ ব্যবসায়ী ছৈয়দ আলম বলেন, আমার জীবনে এত বড় পাখি মাছ দেখিনি। আমাদের এদিকে এই মাছ তেমন পাওয়া যায় না। গভীর সাগরে এ মাছের দেখা মেলে। টেকনাফ এলাকায় এসব মাছের তেমন চাহিদা না থাকায় খুব কম দামে বিক্রি হয়েছে। ট্রলার মালিকের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা দাম হাঁকানো হলেও মাছ ব্যবসায়ী সুলতান আহমদ ১৫ হাজারে কিনে নিয়েছেন।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই মাছটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এর ওজন পাঁচ মণের বেশিও হয়ে থাকে। সাগরের গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। মাছগুলো অনেক দ্রুত গতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দৌড়ায়। তবে এই মাছ খেতে খুব সুস্বাদু।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা