নবীন নিউজ, ডেস্ক ০৪ আগষ্ট ২০২৫ ০৬:৩৩ এ.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির আঙিনায় ছোটাছুটি করছে রাক্ষুসে সাকার মাছ। রোববার সকালে সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সিরাজুল হকের বাড়ি থেকে রাক্ষুসে মাছটি ধরেছেন মোহাম্মদ রাকিব নামে এক প্রবাসী। মাছটির ওজন প্রায় এক কেজি।
এর আগেও উপজেলার বেশ কয়েক জায়গায় এ রাক্ষুসে মাছ পাওয়া গেলেও আকারে ও ওজনে ছিল ছোট। সাধারণত এ মাছ ঘরের বা অফিসে শোভাবর্ধনের জন্য অ্যাকুরিয়ামে রাখা হতো। এ মাছের চেহারা বিড়ালের মতো হওয়ায় মাউথ ক্যাটফিশ হিসেবেও পরিচিত। দেশে এ মাছ খাওয়া ও চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
মোহাম্মদ রাকিব বলেন, সকালবেলা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘর থেকে বের হচ্ছিলাম। এ সময় বাড়ির আঙিনায় ছোটাছুটি করছিল মাছটি। বড় মাছ দেখে প্রথমে খুশি হলেও ধরার পরে দেখি এটি সাকার। এত বড় সাকার মাছ এর আগে দেখিনি। গ্রামগঞ্জে অনেকটা বিলুপ্তির পথে দেশীয় মাছ।
ধারণ করা হচ্ছে, এ রাক্ষুসে মাছ এলাকার বিভিন্ন জায়গায় রয়েছে। ফলে দেশি মাছ খেয়ে ধ্বংস করে ফেলছে।
মো. ফারুক নামে এক যুবক বলেন, এ মাছ ঢাকার বুড়িগঙ্গা নদীতে ধরতে দেখেছি। আমার জানামতে এগুলো ভয়ংকর মাছ। গ্রামগঞ্জে পুকুরে থাকলে দেশীয় মাছ ধ্বংস করে ফেলে। এ মাছ এখানে এলো কীভাবে?
এদিকে মাছটি একনজর দেখার জন্য বিভিন্ন বয়সের মানুষ ভিড় করছেন। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা। পরে মাছটি কেটে হাঁস-মুরগিকে খাওয়ানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, সাকার মাছের নাম শুনেছি; কিন্তু দেখিনি। তাই মৎস্য কর্মকর্তার সঙ্গে মাছটি দেখতে গিয়েছিলাম। এ মাছটি খুবই ভয়ংকর। এ রাক্ষুসে মাছ খালবিলে-পুকুরে থাকলে দেশীয় মাছ ধ্বংস হয়ে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ বলেন, সাকার মাছ খাওয়া ও চাষ করা মৎস্য অধিদপ্তর থেকে সম্পূর্ণরূপ নিষিদ্ধ। সচরাচর এ মাছ পাওয়া গেলেও আকারে ও ওজনে অনেক ছোট। কিন্তু এটির ওজন ১ কেজি ১০০ গ্রাম। এগুলো ভয়ংকর প্রজাতির মাছ। পাখনা খুব ধারালো। পাখনার আঘাতে সহজেই অন্য মাছের দেহে ক্ষত তৈরি হয়। পরবর্তী সময়ে পচন ধরে সে মাছ মারা যায়।
তিনি আরও বলেন, মাছটি একবার কোনো জলাশয়ে ঢুকে পড়লে এর বিস্তার রোধ করা খুব কঠিন। চাষের পুকুরে এ মাছ ঢুকে পড়লে অন্য মাছের সঙ্গে খাবার ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা শুরু করে। চাষযোগ্য মাছ সাকার ফিশের সঙ্গে খাবার ও বাসস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। মাছ চাষিরা লোকসানের মুখে পড়েন। মাছটি পানি ছাড়াই প্রায় ২৪ ঘণ্টা বাঁচতে পারে।
দেশে ছড়িয়ে পড়ায় ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর মাছটি নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কেউ অমান্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ ছাড়া মাছটি পাওয়ার সঙ্গে সঙ্গে মেরে ফেলার জন্য বলেন তিনি।
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ
ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন
সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব
ব্র্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা
সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার