নবীন নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০১ পি.এম
সংগৃহীত ছবি
তুরস্কে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেড় মাসে বিষাক্ত মদপান করে মারা গেছেন ১০৩ জন। পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩০ জন; এই অসুস্থদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃতদের মধ্যে বিদেশি পর্যটক আছেন ৬ জন। সবচেয়ে কনিষ্ঠ যিনি মারা গেছেন, তিনিও একজন পর্যটক। ১৯ বছর বয়সী ওই তরুণী অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন।
রাজধানী আঙ্কারা এবং প্রধান পর্যটন শহর ইস্তাম্বুলে ঘটেছে এ ঘটনা। অন্য কোনো শহরে বিষাক্ত মদপানের কারণে অসুস্থতা বা মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কে মদ নিষিদ্ধ নয়, তবে বিপুল পরিমাণে কর বসানোর কারণে গত কয়েক বছর ধরেই মদের দাম বাড়ছে দেশটিতে। মদপ্রস্তুতাকরী কোম্পানিগুলোর ওপরও ব্যাপক মাত্রায় কর আরোপ ও বিধিনিষেধ জারি করা হয়েছে। ২০২৫ সালে সর্বশেষ মদ এবং তামাকজাত পণ্যের ওপর নতুন কর বসিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকার।
এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু মদ প্রস্তুতকারী অপেক্ষাকৃত অনেক কম দামে নিজেদের ‘ঘরে তৈরি’ মদ বিক্রি করছে। প্রথমদিকে তারা তাদের পণ্য শুধু মদ্যপায়ী গ্রাহকদের কাছে বিক্রি করত; বর্তমানে বিভিন্ন দোকান এবং রেস্তোরাঁতেও পাওয়া যাচ্ছে এই মদ।
নেশার মাত্রা বাড়াতে ‘ঘরে তৈরি’ এসব মদে প্রায়েই মিথানল, ইথানল (স্পিরিট) এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান অতিমাত্রায় মেশায় কারিগররা। আর এসব ভেজাল মদপানের ফলে অসুস্থতা ও মৃত্যুর শিকার হন লোকজন।
এদিকে আঙ্কারা ও তুরস্কে শতাধিক মৃত্যুর পর দুই শহরে অভিযান শুরু করেছে সরকারি কর্তৃপক্ষ। বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ইতোমধ্যে আঙ্কারায় ১৩ জনকে এবং ইস্তাম্বুলে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুই শহর থেকে ১০২ টন মিথানল ও ইথানল এবং ৮৬ হাজার লিটারেরও বেশি মদ জব্দ করা হয়েছে।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট, এনডিটিভি ওয়ার্ল্ড
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ