১৪৭ বছরের ইতিহাসে প্রথমবার একই দিনে চার খেলোয়াড়কে শততম টেস্ট খেলতে দেখা যাবে। এক ম্যাচে নয়, ভিন্ন দুটি ম্যাচেই শততম টেস্ট খেলবেন তাঁরা চারজন।
চারের দুজন রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টো ১০০ টেস্টের ক্লাবে অবশ্য ঢুকে যাবেন এক দিন আগেই। ধর্মশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টটা যে শুরু হবে ৭ মার্চ। পরদিন ক্রাইস্টচার্চে যে ক্লাবে প্রবেশাধিকার পাবেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও কেইন উইলিয়ামসন।
১৯৬৮ সালে ১০০ টেস্ট ক্লাবের পত্তন হয়েছিল এমসিসির সৌজন্যে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব নয়, এই এমসিসি মাইকেল কলিন কাউড্রে। ক্রিকেট যাকে মনে রেখেছে কলিন কাউড্রে নামেই। টেস্ট অভিষেকের ১৪ বছর পর ১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে শততম ম্যাচ খেলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।
একই দিনে ও একই টেস্টে একাধিকজনের শততম টেস্ট খেলার উদাহরণ আছে আরও দুটি। প্রথমবার ২০০০ সালের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে হওয়া তৃতীয় টেস্টটা ছিল দুই ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট ও মাইকেল আথারটনের শততম। ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন স্টুয়ার্ট।
১৩ বছর পর ২০১৩ সালে পার্থে একই ম্যাচে ১০০ টেস্টের ক্লাবে ঢোকেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। কুক ও ক্লার্কই ছিলেন সেই ম্যাচে দুই দলের অধিনায়ক। টস করতে নামা দুজনই খেলছেন শততম টেস্ট, এমন কিছু আর দেখা যাবে কি না, কে জানে!
নবীন নিউজ/ফা
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ