ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই ঘোষণা দিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের টেস্ট খেলায় উৎসাহিত করতে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালু করার। এই স্কিমের আওতায় বছরে ৭ টেস্ট খেললেই একজন ক্রিকেটার ৩ কোটি ১৫ লাখ রুপি বোনাস পাবেন। এছাড়াও প্রতিটি টেস্টের জন্য নির্ধারিত ১৫ লাখ রুপি করেও পাওয়া যাবে। আজ বিসিসিআই সচিব জয় শাহ এক টুইট বার্তায় প্রণোদনার ঘোষণা দেন।
সম্প্রতি মন্তব্য চলছে ভারতীয় ক্রিকেটে-ভারতের তরুণ ক্রিকেটাররা আইপিএলকে কেন্দ্র করে টি–টোয়েন্টিতে যতটা মনোযোগী, টেস্ট খেলতে তা একদমই নেই বললেই চলে। ঈশান কিষান, শ্রেয়াস আইয়াররা বোর্ডের নির্দেশনার পরও প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে না খেলায় আলোচনাটি নতুন গতি পায়। টেস্ট এবং টি–টোয়েন্টি খেলার আর্থিক সুবিধার পার্থক্যও উঠে আসে।
জয় শাহ প্রণোদনার ঘোষণার টুইট বার্তায় লিখেছেন, ক্রিকেটারদের আর্থিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে পুরুষ সিনিয়র ক্রিকেট দলের জন্য প্রণোদনার ব্যবস্থা চালু করা হচ্ছে।
ভারতীয় দল বছরে ৯টি টেস্ট খেলবে ধরে নিয়ে প্রণোদনায় তিনটি স্কিম রাখা হয়েছে। প্রথম স্কিমে আছে ৪ ম্যাচের কম বা ৫০ শতাংশের কম ম্যাচে অংশগ্রহণ। এর জন্য কোনো টাকা দেওয়া হবে না। দ্বিতীয় স্কিমে আছে ৫০ শতাংশের বেশি বা ৫–৬টি ম্যাচ খেলা। কোনো ক্রিকেটার বছরে এই সংখ্যক ম্যাচ খেললে পাবেন টেস্ট প্রতি ৩০ লাখ রুপি করে। স্কোয়াডে আছেন কিন্তু একাদশে নেই, এমন খেলোয়াড়েরা পাবেন ১৫ লাখ রুপি করে।
তৃতীয় ও সর্বোচ্চ স্কিমটি ৭৫ শতাংশের বেশি বা ৭–এর বেশি টেস্টে অংশগ্রহণকারীদের জন্য। এই ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পাবেন ৪৫ লাখ রুপি করে।
একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা সাড়ে ২২ লাখ রুপি করে। অর্থাৎ, একজন ক্রিকেটার যদি বছরজুড়ে ভারতের খেলা ৯ টেস্টের সব কটিতে খেলেন, বোনাস হিসেবে পাবেন ৪ কোটি ৫ লাখ রুপি। এর সঙ্গে ম্যাচ ফি হিসেবে ১ কোটি ৩৫ লাখ রুপি তো আছেই।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ