নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩৬ এ.এম
সংগৃহীত ছবি
বিজ্ঞানীরা সাগরে এক নতুন ধরনের মাছের সন্ধান পেয়েছেন। একে ‘বদমেজাজি চেহারার’ মাছ বলে বর্ণনা করেছেন তারা । তাই এ মাছের নামকরণ করা হয়েছে গ্রাম্পি ডোয়ার্ফগোবি। এ মাছের প্রজাতির বৈজ্ঞানিক নাম সুয়েভিওতা এথন। লোহিত সাগরের প্রবাল প্রাচীরের মধ্যে পাওয়া গেছে এ মাছের সন্ধান। প্রবাল প্রাচীরের ছোট ছোট গর্ত ও ফাটলের ভেতর মাছগুলোর বসবাস। গবেষকরা বলেন, মাছটির মুখের গঠন এমনÑ যেন দেখে মনে হয় এটি রেগে আছে ও অখুশি।
গ্রাম্পি ডোয়ার্ফগোবি নামকরণের পেছনে কয়েকটি কারণ আছে। চেহারার রাগি ধরনের কারণে ‘গ্রাম্পি’ নামটি এসেছে। ‘ডোয়ার্ফ’ (বামন) বলা হচ্ছে, এর ছোট আকারের কারণে। মাছটি লম্বায় দুই সেন্টিমিটারের কম। আর ‘গোবি’ নামটি আসার কারণ, মাছটি গোবিডি পরিবারের অন্তর্ভুক্ত। গোবিডি পরিবারে দুই হাজার প্রজাতির মতো সদস্য আছে। সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন আবিষ্কৃত মাছটি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। পেনসফটের জুকিস সাময়িকীতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রবাল প্রাচীরের মাছের বৈচিত্র্য নিয়ে কাজ করতে গিয়ে গবেষক ভিক্টর নুনেস প্রথম গ্রাম্পি ডোয়ার্ফগোবির অস্তিত্ব খুঁজে পান। দেখা যায়, গ্রাম্পি ডোয়ার্ফগোবির রাগি চেহারা মাছটিকে অন্যদের থেকে ভিন্নতা দিয়েছে। গবেষকরা বলেছেন, এটি অপেক্ষাকৃত বিরল প্রজাতির মাছ। সম্ভবত এ কারণেই এটি এত দিন অনাবিষ্কৃত ছিল।
গবেষক লুসিয়া পোম্বো আয়োরা নতুন আবিষ্কৃত মাছটির নামকরণ করেছেন। তিনি বলেন, ‘আমি এটিকে তার নিজের ক্ষুদ্রজগতে এক ভয়ঙ্কর শিকারি হিসেবে কল্পনা করি। আকারে ছোট হলেও এর রাগি অভিব্যক্তি ও বড় দাঁত নিশ্চিতভাবেই এটিকে আলাদা করেছে।’
নবীন নিউজ/পি
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে