নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০১:০১ এ.এম
গাজার যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লোহিত সাগর বাণিজ্যপথ ব্যবহার ঝুঁকিপূর্ণ থাকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে জাহাজ মালিক ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলো এই পথ এড়িয়ে বিকল্প রুটে পণ্য পরিবহনে বাধ্য হচ্ছে।
সম্প্রতি হুথি বিদ্রোহী নেতারা জানিয়েছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে কিনা, তা তারা পর্যবেক্ষণ করবেন। চুক্তি লঙ্ঘিত হলে ইসরায়েলের জাহাজ ও অন্যান্য পণ্যবাহী নৌযানের ওপর হামলা অব্যাহত থাকবে।
হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ১০০ বারেরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। এতে দুইটি জাহাজ ডুবে গেছে এবং অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন। এই হামলার কারণে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটেছে এবং রুট পরিবর্তনের ফলে পরিবহন খরচ বেড়েছে।
বিকল্প পথে পরিবহন
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বেসিক ফানের সিইও জে ফোরম্যান বলেন, লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহন করার ঝুঁকি আমি নিতে চাই না। অতিরিক্ত খরচ হলেও আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে পণ্য পরিবহন করাই নিরাপদ। বিশ্বখ্যাত লজিস্টিক কোম্পানি সি.এইচ. রবিনসনের ভাইস প্রেসিডেন্ট ম্যাট ক্যাসেল বলেন, সুয়েজ খালের মাধ্যমে পরিবহন পুনরায় শুরু করতে বেশ সময় লাগবে। ঝুঁকি হ্রাস পেলে রুটটি ফের চালু করা হতে পারে।
বীমা ও নিরাপত্তা সংকট
জাহাজ মালিকদের জন্য বীমা প্রিমিয়ামের উচ্চ হারও বড় একটি চ্যালেঞ্জ। বীমা বিশেষজ্ঞদের মতে, লোহিত সাগরে প্রবেশ করা জাহাজগুলোর বীমা প্রিমিয়াম বর্তমানে জাহাজের মূল্যের ০.৬ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর কর্মকর্তারা জানান, লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। ফলে এ পথ ব্যবহার করে বাণিজ্য পরিচালনা আপাতত অনিরাপদ।
বিশ্বের বড় জাহাজ পরিবহন কোম্পানিগুলো যেমন নরওয়ের ওয়ালেনিয়াস উইলহেলমসেন এবং সুইডিশ রিটেইলার এইচঅ্যান্ডএম জানিয়েছে, তারা লোহিত সাগর এড়িয়ে চলার পরিকল্পনা করছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ