নবীন নিউজ ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৭ পি.এম
সংগৃহীত ছবি
মায়ের চিকিৎসা করাতে বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছে আরাবি ইসলাম সুবা (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। তার খোঁজ চেয়ে রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুবাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, সুবার মা ক্যানসার রোগে আক্রান্ত বলে আমরা জানতে পেরেছি। মেয়েটি বরিশালে থাকে, সেখানে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
ওসি জানান, পরিবারের তরফ থেকে জিডি করার পরপরই তাকে পুলিশ, র্যাব ও গোয়েন্দারা মিলে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ারে মেয়েটি একটি ছেলের হাত ধরে হাঁটাহাঁটি করছে। আইনশৃঙ্খলা বাহিনী মেয়েটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ১১ বছরের সুবা। উঠেছিল আত্মীয়ের বাসায়।
ওই বাসা থেকে বেরিয়ে ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সুবা। তার সন্ধান চেয়ে বাবা ইমরান রাজিব সোমবার সন্ধ্যায় আদাবর থানায় জিডি করেন তিনি।
পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার আগে সুবার সঙ্গে তার এক আত্মীয় ছিলেন। তখন তাকে (ওই আত্মীয়কে) বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে, সুবা নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ দেখা গেছে। তার স্বজন ও পরিবারের পরিচিতরা ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েটিকে ফিরে পেতে সবার সহায়তা কামনা করেছেন।
তাদের ধারণা, মেয়েটি কোনো কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে থাকতে পারে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন