বুধবার ০১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

কিছু স্বামী–স্ত্রী বা প্রেমিক–প্রেমিকাকে দেখতে ‘ভাই–বোনে’র মতো লাগে কেন?

নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৪ ১১:২৯ এ.এম

কখনও কী খেয়াল করেছেন, অনেক দিন ধরে প্রেম করা আপনার পরিচিত বন্ধু বা বান্ধবীকে কি দেখতে আজকাল তাঁর বান্ধবী বা বন্ধুর মতো একই রকম চেহারার মনে হচ্ছে? বা বিয়ের কয়েক বছর পর কোনো দম্পতিকে দেখে কখনো চমকে উঠে ভেবেছেন, তাঁদের চেহারায় এত মিল হলো কীভাবে? অথচ বিয়ের দিনও যে তাঁদের চেহারা পুরোপুরি আলাদা ছিল, এ কথা আপনার দিব্যি মনে আছে!

পৃথিবী জুড়েই এই বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা চলে। এমনকি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্টও আছে ‘সিবলিংস অর ডেটিং’ নামে। ১২ লাখ অনুসারী এই অ্যাকাউন্টের।
সারা দুনিয়ার প্রচুর যুগলের ছবি পোস্ট করা হয় এখান থেকে। আর জানতে চাওয়া হয়, তাঁরা কাপল নাকি ভাই–বোন? এই বিষয় নিয়ে চলে ভোটাভুটি। ভোট গননা শেষে জানিয়ে দেওয়া হয় সঠিক উত্তর। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাই–বোনে বেশি ভোট পড়লেও তাঁরা আসলে জুটি! 

মানুষ আসলে নিজের মতো দেখতে, এমন চেহারার জীবনসঙ্গী খুঁজে নিতে পছন্দ করেন। কেননা নিজের চেহারা কম–বেশি সবাই ভালোবাসে!

ইনস্টাগ্রামের এই পেজটিতে গেলে অবাক হয়ে দেখবেন, শুধু আপনার বন্ধু বা বান্ধবী নন, বরং হাজার হাজার যুগলের চেহারায় এক অদ্ভুত মিল। কেউ বলে না দিলে হয়তো আপনি তাঁদের ভাই–বোন ভেবেই ভুল করে বসতেন। তবে এ ঘটনাকে নিছক কাকতালীয় ভেবে ভুল করবেন। বরং চেহারা এক হওয়ার পেছনেও আছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ। 

*আমরা সবকিছুর মধ্যেই আসলে নিজেকে খুঁজি

যদিও আমাদের সমাজে বিপরীতের প্রতি আকর্ষণ বলে একটা কথা প্রচলিত আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অমিল নয়, বরং মিলের প্রতিই আমরা বেশি আকর্ষিত হই। যেমন এক গবেষণায় বেশ কিছু মানুষকে আকর্ষণীয় চেহারা বেছে নিতে বলা হয়েছিল এবং তাঁরা বেশির ভাগই শেষমেশ নিজেদের চেহারার অন্য ভার্সনকেই সবচেয়ে আকর্ষণীয় হিসেবে ভোট দেন। কাজেই চেহারার সাদৃশ্যের প্রেমে পড়া মানুষের সহজাত প্রবৃত্তি!

কিছুদিন আগে ফেসবুকে একটা কথা খুব জনপ্রিয় হয়েছিল, তিন বছরের বেশি প্রেম করলে মানুষ ভাই-বোন হয়ে যায়। মজা করে বলা হলেও কথাটা যে অনেকাংশেই সত্য, এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তবে ঠিক কতটা সময় একসঙ্গে থাকলে এই প্রভাব কাজ করে, সেটা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত নেই।

*এমপ্যাথেটিক মিমিক্রি বা ভালোবাসাময় অনুকরণ

ওপরের কারণের বাইরেও অনেক যুগল থাকেন, যাঁরা বিয়ের সময় দেখতে পুরোপুরি আলাদা হলেও বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর চেহারায় একটা মিল চলে আসে। এ ব্যাপারটাকেই বলা হয় এমপ্যাথেটিক মিমিক্রি বা ভালোবাসার অনুকরণ। গভীর ভালোবাসা আর তীব্র মায়া থেকেই মানুষ সঙ্গীর অনেক কিছুই অনুকরণ করতে শুরু করে। এমনকি মুখের অঙ্গভঙ্গি পর্যন্ত। ফলাফল? নির্দিষ্ট একটা সময় পর চেহারায় মিল চলে আসে।

গভীর ভালোবাসা আর তীব্র মায়া থেকেই মানুষ সঙ্গীর অনেক কিছুই অনুকরণ করতে শুরু করে। এমনকি মুখের অঙ্গভঙ্গি পর্যন্ত।

*অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ

জেমসের গানের লাইনটা মনে আছে তো? সত্যি সত্যিই বহু মানুষ সঙ্গী পছন্দ করার সময় নিজের বাবা বা মায়ের মতো দেখতে, এমন মানুষ বেশি পছন্দ করেন। ফলাফল? স্বামী বা স্ত্রী খুঁজতে যেয়ে ভাই-বোন খুঁজে বের করা!

*আর্থসামাজিক অবস্থা এক হওয়া

সাধারণত কারও সঙ্গে প্রেম বা বিয়ে করার সময় আমরা নিজেকে আয়না হিসেবে দাঁড় করিয়েই আরেকজনকে খুঁজে বেড়াই। নিজের পরিচিত সামাজিক বলয় থেকেই আমরা আমাদের সঙ্গী বাছাই করি। এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের চলাফেরা, জীবনাচরণসহ অনেক কিছুতেই অনেক মিল আগে থেকেই থেকে যায়।

*অনলাইনে প্রেম

নিজের পছন্দের এবং নিজের মতো মানুষজন পাওয়া আগে কঠিন হলেও এখন অনলাইনের যুগে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে খুবই সহজ। এখন তো রীতিমতো বিভিন্ন মাপকাঠিতে মেপে মেপে তারপর আমরা সঙ্গী পছন্দ করি। কাজেই আমাদের সঙ্গে মিলও অনেক বেশি থাকে।

*খাওয়াদাওয়া ও আবেগীয় সামঞ্জস্য

এটাও দীর্ঘদিন একসঙ্গে সংসার করা লোকজনের জন্য প্রযোজ্য। সাধারণত আপনার ও আপনার সঙ্গীর খাওয়াদাওয়া, চলাফেরা, ঘুমানো—সবকিছু একই রুটিন অনুযায়ী চলে। এর ফলে শুধু চেহারা নয়, বরং শারীরিক গঠনেও যুগলদের মধ্যে একটা মিল চলেই আসে।

নিজের পরিচিত সামাজিক বলয় থেকেই আমরা আমাদের সঙ্গী বাছাই করি। এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের চলাফেরা, জীবনাচরণসহ অনেক কিছুতেই অনেক মিল আগে থেকেই থেকে যায়।

 

নবীন নিউজ/জা

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে