নবীন নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৩ পি.এম
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিনে অরিফ ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের জগথা মহল্লার একটি আমবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জগথা মহল্লার মৃত মোস্তফা আলমের ছেলে অরিফ ইসলামের সঙ্গে সদর উপজেলার চিলারং গ্রামের জনৈক ব্যক্তির কন্যার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকালে বর বেশে নববধূ আনতে যাওয়ার কথা ছিল অরিফের।
কিন্তু তার আগেই ভোর রাতে বাড়ির পাশে আম বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, আরিফ শহরের চৌরাস্তায় ওষুধের দোকান করতেন। বিয়েতে মত ছিল না তার।
কিন্তু পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে বাধ্য হয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এর আগেও বিয়ে ঠিক করা হলে আরিফ বাড়ি থেকে পালিয়ে যান।
জোর করে বিয়ে ঠিক করা হয়নি দাবি করে আরিফের বোন রনি আক্তার বলেন, তার মতামত নিয়েই বিয়ে ঠিক করা হয়েছিল।
রাতে বাড়িতেই ছিল। রাতের খাবার শেষ করে আরিফ নিজের ঘরেই ঘুমায়। ভোর রাতে ভাইকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে এক পর্যায়ে পাশের আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। কী কারণে আমার ভাই এমনটা করেছে তা আমরা ভাবতে পারছি না তার ভাই এমনটা করলেন-এটা তিনিও ভাবতে পারছেন না।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা