নবীন নিউজ ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৯ পি.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) আবাসিকের ৬ নম্বর লেনের একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত নুর জাহানকে (২৩) আটক করা হয়।
আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতিআলম বাজার মঈন উদ্দিনের ছেলে। তিনি নগরের হালিশহর থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আটক নুর জাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি তিনি পঞ্চম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। সবশেষ শনিবার দিবাগত রাতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূর জাহান তার স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন কখনো রিকশা চালাতেন আবার কখনো ইটভাটায় কাজ করতেন। তিনি একাধিক বিয়ে করেছেন। সবশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর চতুর্থ স্ত্রীকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা