বুধবার ০১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

ডেটে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে অফিস, কাটা হবে না বেতনও!

নবীন নিউজ, ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ১০:১০ এ.এম

সংগৃহীত ছবি

কর্মব্যস্ত জীবনে অনেককেই নানা চাপে থাকতে হয়। যে কারণে পরিবার-প্রিয়জনকে দেওয়ার মতো সময় বের করা কঠিন হয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দুঃখ প্রকাশ করেন যে অফিসে এত চাপ, প্রেম করার মতো সুযোগও পান না। যেখানে অফিসের চাপে নাজেহাল সবাই, সেখানেই খোলা হাওয়া এনে দিচ্ছে এক সংস্থা। 

কর্মীদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য এক এক কোম্পানি এক এক ধরনের উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু এমন কথা কি শুনেছেন যে, কর্মীদের ডেটে যাওয়াকে উৎসাহ দেওয়া হয়?— এই কাজটিই করছে থাইল্যাণ্ডের একটি কোম্পানি ‘ওয়াইটলাইন গ্রুপ’।কর্মীদের প্রফুল্ল রাখতে প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। দিচ্ছে প্রেম করার জন্য ছুটি; এর জন্য বেতনও কাটা হবে না।

স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা তাদের কর্মীদের ‘টিন্ডার ডেটে’ যাওয়ার জন্য ছুটি দিচ্ছে। শুধু তাই নয়, টিন্ডার অ্যাপের গোল্ড ও প্লাটিনাম সাবস্ক্রিপশনের খরচও বহন করবে সংস্থাই।

হোয়াইটলাইন গ্রুপ নামে মার্কেটিং সংস্থাটি লিঙ্কডইন পোস্টে লিখেছে, ‘আমাদের কর্মীরা কারোর সঙ্গে ডেটে যাওয়ার জন্য টিন্ডার লিভ ব্যবহার করতে পারেন। জুলাই মাস থেকেই এ ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের।’ জুলাই মাস থেকেই এই ছুটি দেওয়া হচ্ছে কর্মীদের। তবে মোট কতগুলি ছুটি নেওয়া যাবে ডেটে যাওয়ার জন্য, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি সংস্থা।

সংস্থাটির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়, তারা কর্মীদের সুস্বাস্থ্য ও মন ভালো রাখতেই এই উদ্যোগ নিয়েছেন। কর্মীরা খুশি থাকলে, তাদের মন ভালো থাকলে কাজের মানও বাড়বে বলেই তাদের বিশ্বাস।

এই কোম্পানির কর্মকর্তারা মনে করছেন, কর্মীরা ডেটে যাওয়ার সুযোগ পেলে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি হবে। এজন্য কর্মীদের বেতনসহ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এমনকি একজন কর্মী চাইলে একটি নির্দিষ্ট ডেটিং অ্যাপের ‘গোল্ড ও প্ল্যাটিনাম’ সাবক্রিপশনের জন্য পেয়ে যাবে প্রয়োজনীয় অর্থও। যা কোম্পানি বহন করবে।

অবশ্য কোনো কারণ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়নি ওয়াইটলাইন গ্রুপ কর্তৃপক্ষ। এর আগে ওই কোম্পানির উর্দ্ধতন এক নারী জানিয়েছিলেন, তিনি অতিরিক্ত কাজের চাপ অনুভব করছেন। আর সেজন্য ডেটেও যেতে পারছেন না।

এরপরে কর্মীরা যাতে ইচ্ছা করলেই ডেটে যেতে পারে সেজন্য ছুটি বরাদ্ধ করে ‘ওয়াইটলাইন গ্রুপ’। শর্ত দেওয়া হয় যে, ডেটে যাওয়ার এক সপ্তাহ আগে ছুটির আবেদন জমা দিতে হবে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে