নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ১০:২৫ এ.এম
সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এই সফরের আগে তাদের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না, এখন আছে সিরিজ জয়ের স্মৃতি।
এমন আনন্দের উপলক্ষ্য এনে দেওয়া ক্রিকেটাররা বুধবার রাতে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কথা বলতে হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে।
জাতীয় দলের এই ক্রিকেটার কিছুদিন আগে বিলুপ্ত করা সংসদের সদস্য ছিলেন। তার রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থান ক্ষমতা ছাড়তে হয়েছে। এরপর তার নামে হয় হত্যা মামলা। সাকিব যখন পাকিস্তানে খেলছেন বাংলাদেশের জার্সি গায়ে, তখনই এমন ঘটনা ঘটে।
এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা পাশে দাঁড়ান সাকিবের। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। ওখানে আলাপ হলে সাকিবের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত।
তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা অবশ্যই আলাদা বিষয়। কিন্তু প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এই বিষয়টা আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল, সবসময় দলের জন্য খেলার চিন্তাভাবনা করে থাকেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবে (ইউনূসের সঙ্গে)। যদি এটা নিয়ে কথা ওঠে, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। ’
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। ড্রেসিংরুমে জয়ের পরও দেখা গেছে সেটি। পরে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন অধিনায়ক শান্তও। ওই ঘটনার পেছনের কথাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই উদ্যাপনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো যাত্রাই আসলে আনন্দের ছিল। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি। '
‘সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহূর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিলো...। ’
নবীন নিউজ/ পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ