নবীন নিউজ, ডেস্ক ২০ জুলাই ২০২৫ ০৮:১৪ পি.এম
জামায়াতে ইসলামী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির এক নেতা। এ নিয়ে তার দেওয়া বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। এর আগেও তিনি একটি বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তখন তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত’।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা।
সে জন্মদাতার সাথে তারা (জামায়াতে ইসলামী) বেইমানি করেছে দাবি করে তিনি আরও বলেন, জন্মদাতার ছবি (জিয়াউর রহমান) রাস্তায় ফেলে তারা পদদলিত করছে। জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন।
এর আগে গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কামরুল হুদার আরও একটি বক্তব্য ভাইরাল হয়।
সেখানে তিনি বলেছিলেন, প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।
কামরুল হুদা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন