মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

গ্রামের পুরুষদের বিয়ে করলে ৫ লাখ টাকা পাবে নারীরা

নবীন নিউজ, ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ০৯:৩৩ এ.এম

সংগৃহীত ছবি

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ জাপানে দিন দিন কমে যাচ্ছে জনসংখ্যা। এ সংকটের মধ্যেই পুরুষের তুলনায় বেশিরভাগ নারী উচ্চশিক্ষা ও চাকরির প্রত্যাশায় পাড়ি জমাচ্ছেন টোকিওর মতো বড় শহরগুলোয়। এতে জাপানের গ্রামাঞ্চলে পুরুষের তুলনায় কমে যাচ্ছে নারীর সংখ্যা।

এ সমস্যা মোকাবিলায় বিয়েতে উৎসাহিত করতে শিগগিরই অবিবাহিত নারীদের প্রণোদনা দিতে যাচ্ছে জাপান সরকার। ২০২৫ অর্থবছরে টোকিও থেকে গ্রামাঞ্চলে আসা অবিবাহিত নারীদের এ সহায়তা দেওয়া হবে।

জানা গেছে, জাপানের গ্রামাঞ্চলে তরুণীদের সংখ্যা কমে টোকিও আরও জনবহুল হয়ে উঠছে। আর তাই গ্রামের পুরুষদের বিয়ের বিষয়ে নারীদের উৎসাহী করতে চাইছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে বিয়েতে অংশ নেওয়া নারীদের ভ্রমণ খরচ বহন করবে সরকার। এ লক্ষ্যে টোকিওর বাইরে পুরুষদের বিয়ে করলে নারীদের সর্বোচ্চ ৬ লাখ ইয়েন (বাংলাদেশে মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা) প্রণোদনা দেওয়ার পরিকল্পনা চলছে।

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাজেট সংকলন প্রক্রিয়ার সময় কী পরিমাণ অর্থ দিতে হবে তা বিবেচনা করা হবে। সাম্প্রতিক সময়ে বৃহত্তর টোকিও শহরে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। একজন সরকারি কর্মকর্তার ভাষ্য, গ্রামাঞ্চল থেকে নারীরা যারা শিক্ষা বা পেশাগত উদ্দেশ্যে টোকিওতে স্থানান্তরিত হন তারা তাদের শহর বা অন্যান্য অঞ্চলে যাওয়ার পরিবর্তে রাজধানীতে স্থায়ীভাবে বসবাস করেন। এই প্রবণতার ফলে গ্রামাঞ্চলে নারী ও পুরুষের সংখ্যার মধ্যে বৈষম্য দেখা দিচ্ছে।

২০২০ সালের দেশটির জাতীয় আদমশুমারিতে দেখা যায়, জাপানের ৪৭টি প্রিফেকচারের মধ্যে টোকিও বাদে বাকি ৪৬টিতে ১৫ থেকে ৪৯ বছর বয়সী অবিবাহিত নারীর সংখ্যা প্রায় ৯.১ মিলিয়ন। সে তুলনায় একই বয়সের পুরুষের সংখ্যা ১১.১ মিলিয়ন, যা নারী থেকে ২০ শতাংশ বেশি। কিছু প্রিফেকচারে এই ব্যবধান ৩০% এরও বেশি। এর ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে, গ্রামাঞ্চলে স্থানান্তরিত হতে আগ্রহী অবিবাহিত নারীদের সহায়তা দেওয়া জরুরি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে