নবীন নিউজ ডেস্ক ০২ মার্চ ২০২৫ ১১:৩৪ এ.এম
সংগৃহীত ছবি
তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানল শুরু হয়েছে জাপানে। গত বুধবার আগুন লাগার পর থেকে উত্তরাঞ্চলের ইওয়াতের ওফুনাতো বনের প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিতে তা ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভয়াবহ এই দাবানলে একজন নিহত হয়েছেন। এক হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির।
অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র বলেন, আমরা এখনো দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার আকার নিরূপণের চেষ্টা করছি। তবে এটি ১৯৯২ সালে হোক্কাইডোর কুশিরোতে লাগা দাবানলের পর থেকে সবচেয়ে বড়।
ওই দাবানল এক হাজার ৩০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল।
গতকাল সংস্থাটি জানিয়েছে, সারা দেশ থেকে আসা প্রায় এক হাজার ৭০০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর কাজ করছেন। গত বৃহস্পতিবার এক ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
এএফপি জানিয়েছে, ২০২৩ সালে জাপানে প্রায় এক হাজার ৩০০টি দাবানলের ঘটনা ঘটেছিল, যার বেশির ভাগই ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সংঘটিত হয়।
ওই সময় বাতাস শুষ্ক হয়ে যায় ও হাওয়া বেড়ে যায়। ওফুনাতো শহরে এই মাসে এখন পর্যন্ত মাত্র ২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৬৭ সালে ফেব্রুয়ারির সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড ৪.৪ মিলিমিটারের চেয়েও অনেক কম।
নবীন নিউজ/পি
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা
শক্তি বাড়ালো ভেনেজুয়েলা, এবার প্রস্তুত সশস্ত্র যুদ্ধের জন্য