নবীন নিউজ ডেস্ক ২৮ জানু ২০২৫ ১১:৪১ এ.এম
সংগৃহীত ছবি
জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য পাঁচটি টহল নৌযান (প্যাট্রল ভেসেল) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় উপদেষ্টাকে বিষয়টি জানান রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশকে পাঁচটি টহল নৌযান (প্যাট্রল ভেসেল) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। পাশাপাশি বায়ুদূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে দেশটি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানি রাষ্ট্রদূত জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে, আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সমর্থনের বার্তা দেওয়া হবে।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, আগামী মার্চে জাইকা প্রধান বাংলাদেশ সফর করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনে একটি স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।বিশেষ করে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি।
রাখাইন রাজ্যে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতির ফলে বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে উল্লেখ করে দোহায় জাতিসংঘের সহযোগিতায় হতে যাওয়া রোহিঙ্গা সংকট বিষয়ক সম্মেলনে জাপানের সহযোগিতা কামনা করেন।
উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন