বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক এখন নাজমুল হাসান শান্ত। গত মাসের ১২ তারিখ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে একসাথে সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তারকা এই ক্রিকেটার।
সাকিব আগেই জানিয়েছেন, খুব শীঘ্রই নিজেকে গুটিয়ে নিতে শুরু করবেন ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাট থেকে। টাইগার ক্রিকেটে পাণ্ডবদের অধিনায়কের পর্বটাও শেষ হয়েছে এর মাধ্যমেই।
নতুন করে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরের জন্য তিনিই থাকছেন তিন ফরম্যাটের অধিনায়ক। আজ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শান্ত অধ্যায়ের সূচনা হবে।
তবে নতুন অধিনায়ক হওয়া শান্তকে টোটকা দিতে ভুল করেননি সাকিব। গতকাল নিজের নামে ব্রান্ড উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় নতুন অধিনায়ককে পরামর্শ হিসেবে বলেন, ‘সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে ততো ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে ততো চিন্তা বাড়বে ওর।’
এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ উতরে যাবে বিশ্বাস সাকিবের, ‘চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম। এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে।’
এছাড়া নিজের ব্র্যান্ড নিয়ে সাকিব বলেন, ‘আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে। আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ