নবীন নিউজ ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ০৮:৫৪ এ.এম
সংগৃহীত ছবি
ভারতের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে। আরজি কর হাসপাতালের ওই ঘটনায় বিচার চেয়ে রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। ভারতীয় তারকা ক্রিকেটারদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে সেই আন্দোলনে সমর্থন দিচ্ছেন। এদিকে, সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সপরিবারে তাদের আন্দোলনে শামিল হয়েছেন।
গতকাল (বুধবার) মেয়ে সানা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে সৌরভকে মোমবাতি প্রজ্জ্বলন করতে দেখা যায়। এর আগে বৃষ্টির মাঝেও নাচের স্কুল দীক্ষা মঞ্জরী থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন বিক্ষুব্ধ জনতা। যেখানে গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও অংশ নেন। এ সময় ডোনা বলেন, ‘আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে। আমাদের নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। ধর্ষণ বন্ধ করতে হবে।’
একই পদযাত্রায় ছিলেন গাঙ্গুলির মেয়ে সানাও। পরে তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই, এজন্য যা করা দরকার করব, তবুও এটি (ধর্ষণ) থামাতে হবে। প্রতিদিনই আমরা কোনো না কোনো ধর্ষণকাণ্ডের কথা শুনছি, ২০২৪ সালে এসেও এমনটা দেখা কষ্টের। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিচারের দাবিতে। দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে, আর কেউ এরকম করার কথা ভাবতেও না পারে।’
এর আগে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে প্রতিবাদ জানান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। যেখানে প্রতিটি ক্ষেত্রেই হেনস্তার জন্য নারীদের আচরণ বা পোশাককে দায়ী করা হয়েছে জানিয়ে কটাক্ষ করেছেন এই তারকা পেসার। ছবির ক্যাপশনে সিরাজ লিখেছেন, ‘এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?’
এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় দলের বোলারের বক্তব্য ছিল– নারীর পথ বদলে দেওয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়াকাণ্ডের তুলনা করে তীব্র নিন্দায় মুখর হয়েছিলেন। নিজের পোস্টে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২২ সালের রিপোর্ট দিয়েছিলেন অভিনেত্রী। তার বক্তব্যের শেষাংশটিই বুমরাহ তুলে দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ